শাবিপ্রবিতে 'আজীবন নিষিদ্ধ' অধ্যাপক জাফর ইকবাল!

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৮, বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ২ শ্রাবণ ১৪৩১

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা অধ্যাপক ড. জাফর ইকবালকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও তাদের ফেসবুক গ্রুপ থেকে তাকে আজীবন নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ও ভিসির বাস ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। এ ছাড়াও আজ বিকেল ৩টার মধ্যে সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।

আর বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পাশাপাশি ড. মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো।

এর আগে, উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং বিকেল ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। অফিস কার্যক্রম যথারীতি খোলা থাকবে।

প্রশাসনের এমন ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। কোটাবিরোধী আন্দোলনের ফেসবুক পেজে তারা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শাবিপ্রবির শিক্ষার্থীরা। তারা হলে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। যদি শিক্ষার্থীদের জোরপূর্বক হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে, অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানানো হয়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার