সিলেট-১০ নম্বর কূপে মিলেছে গ্যাস-তেলের সন্ধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০১:৫৪, রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
তেলের সন্ধান মিলেছে সিলেট গ্যাসক্ষেত্র ১০ নম্বর কূপের প্রথম স্তরে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, সিলেট গ্যাসক্ষেত্র ১০ নম্বর কূপে তেলের সন্ধান মিলেছে। সেখানে ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাচ্ছে। ৩ থেকে ৪ মাস পর তেলের মজুদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি জানান, তেল ছাড়াও সেখানে ৪৩ দশমিক ৬ থেকে ১০৬ বিলিয়ন ঘন মিটার গ্যাসের গ্যাসের মজুদও মিলেছে।