মায়ের কারণে এবার প্রশ্নফাঁসকাণ্ডে এলো তাহসানের নাম

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:১১, বুধবার, ১০ জুলাই, ২০২৪, ২৬ আষাঢ় ১৪৩১

দেশজুড়ে আলোচিত প্রশ্নফাঁসকাণ্ডে এবার উঠে এলো জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের নাম। প্রশ্নফাঁস চক্রে যিনি সবচেয়ে বেশি আলোচিত সেই সৈয়দ আবেদ আলী এক সময় ছিলেন তাহসানের মা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অষ্টম চেয়ারম্যান ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়িচালক।

অভিযোগ উঠেছে, তাহসানের মা পিএসসি চেয়ারম্যান থাকাকালে ২৪ তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন তাহসান খান।

পরে প্রশ্নফাঁসের অভিযোগে সেই ফল বাতিল করে আবারও ভাইভা অনুষ্ঠিত হলে সেই ভাইভা থেকে বাদ পড়েন তাহসান। আর এমন খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তা। সমালোচনা শুরু হয় তাহসানকে নিয়ে।

বিষয়টি নেটিজেনদের আরও নজরে আসে পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের এক বক্তব্যে। তিনি জানান, ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক ছিল। এরপর ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন, তখন সে বরখাস্ত হয়। পরে তাকে চাকরিচ্যুতও করা হয়।  

জানা গেছে, প্রফেসর ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন (২০০২ সালের ৯ মে-২০০৭ সালের ৭ মে পর্যন্ত), ততদিনে সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক হন। 
সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁস চক্রে জড়িয়ে পড়েন।

এরপর দীর্ঘসময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্নফাঁস করে আসছিলেন। তবে, ওই সময়ে তিনি ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। নন-ক্যাডারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে ২০১৪ সালে তাকে বরখাস্ত করা হয়েছিল।

২৪তম বিসিএসের সরকারি প্রজ্ঞাপন থেকে দেখা গেছে, তাহসান খান ২৪তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হননি। এটি সম্পূর্ণ ভুয়া তথ্য। পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন কাজী এহসানুল হক। এমনকি নিয়োগপ্রাপ্ত ১৫ জনের তালিকাতেই ছিল না তাহসানের নাম।

প্রশ্নফাঁসের অভিযোগে ২৪তম বিসিএস পরীক্ষার প্রথম প্রিলিমিনারি বাতিল ঘোষণা করা হয়। ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাটি বাতিল করা হয়। ফলে পরীক্ষা ও ভাইভা ছাড়া ওই বিসিএসে তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়া কিংবা পুনরায় ওই বিসিএসের ভাইভায় বাদ পড়ার সুযোগ নেই।  

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার