যুক্তরাষ্ট্রে দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫০, রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০

পাঁচ দিনব্যাপী জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন যুক্তরাষ্ট্রের আটলান্টায় সোমবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার দুর্নীতিবিরোধী সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। দশম ‘সেশন অব কনফারেন্স অব স্টেটস পার্টিস অব ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ শীর্ষক সম্মেলনটিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনসহ অপর কর্মকর্তারা ইতোমধ্যে আটলান্টায় গিয়ে পৌঁছেছেন। মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে সম্মেলনে বাংলাদেশের ফোকাস কী হবে জানতে চাইলে দুদকের সচিব মো. মাহবুব হোসেন আটলান্টা থেকে দেশের গণমাধ্যমকে বলেন, ‘অগ্রিম বলার মতো কিছু নেই’। তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি।

জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তত্ত্বাবধানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র এবারের সম্মেলনের আয়োজক হিসেবে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশ্বনেতাদের সমবেত করছে। মার্টিন লুথার কিংয়ের নগরী আটলান্টায় জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই সম্মেলনটি হলো বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন।

প্রতি দুই বছর অন্তর অন্তর দেশগুলো তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করছে- তা মূল্যায়নের জন্যে এই বৈঠকে মিলিত হয়। একই সঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সহযোগিতার মাধ্যমে কিভাবে আরও জোরদার করা যায় এই আলোচনাও সম্মেলনে হবে।

‘দ্য ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ দুর্নীতি প্রতিরোধে একমাত্র সর্বজনীন আইনগত বাধ্যতামূলক চুক্তি। বিশ্বের ১৯০টি দেশ এই চুক্তিতে সই করেছে। কনভেনশনটি ভিয়েনায় আলোচনা করে চূড়ান্ত করা হয় এবং ২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ করা হয়। চলতি বছরে এটি ২০তম বার্ষিকী উদযাপন হচ্ছে। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার