যুক্তরাষ্ট্রের নতুন মানবাধিকার নিষেধাজ্ঞার তালিকায় নেই বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২০, শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি শুক্রবার (০৮ ডিসেম্বর) ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভিসা নীতি ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই তালিকায় নেই বাংলাদেশ। ১০ ডিসেম্বর পালিত হবে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস। তার আগ মুহূর্তে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকদের মনে জল্পনা-কল্পনা ছিল হয়তো বাংলাদেশও নিষেধাজ্ঞার আওতায় আসবে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ১৩টি দেশ হলো আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান ও সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে।

এই পদক্ষেপ ব্রিটেন ও কানাডার সঙ্গে সমন্বয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে অধিকাংশই লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বিশ্বব্যাপী নারী ও মেয়েদের নিপীড়নে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে আরোপ করা হয়েছে। এর মধ্যে কাউন্টি কমিশনার ও দক্ষিণ সুদানের একজন গভর্নর রয়েছে। তাদের বাহিনী ও মিলিশিয়াদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। এছাড়াও তালেবান নেতারাও তালিকায় রয়েছেন।

২০২২ সালে জারি করা বাইডেনের রাষ্ট্রপতি স্মারক অনুসারে যুক্তরাষ্ট্র নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করছে। বিশ্বব্যাপী বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আর্থিক, কূটনৈতিক ও আইনি পদ্ধতির আশ্রয় নিচ্ছে বাইডেন প্রশাসন।

মার্কিন যুক্তরাষ্ট্রে দুইজন ইরানী গোয়েন্দা কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যারা ইরানের কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রে এজেন্ট নিয়োগ দানের অভিযোগে অভিযুক্ত।

চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল জিনজিয়াংয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে মধ্যম পর্যায়ের দুজন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, জিনজিয়াংয়ে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর ওপর গণহত্যা পরিচালনা করছে চীন।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার