‘নারীকে প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল’

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৬, শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার খুব ইচ্ছে ছিল একজন নারীকে প্রধান বিচারপতি করে যাব। সমাজের রক্ষণশীলতার কারণে তা পারিনি। এই আফসোসটা আমার থেকে গেল। শনিবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি সরকারে এসে দেখলাম আমাদের উচ্চ আদালতে কোনো নারী জজ নেই। তখন আমি উদ্যোগ গ্রহণ করি। আমাদের আইনমন্ত্রীকে বলেছি, উচ্চ আদালতে জজ নিয়োগে যদি কোনো নারীর নাম না থাকে তাহলে আমি ওই ফাইল কখনও সই করে রাষ্ট্রপতির কাছে পাঠাব না। সেই থেকেই যাত্রা শুরু।

প্রধানমন্ত্রী বলেন, একটি মজার ঘটনা হলো, আমাদের দেশের প্রথম নারী জজ হলেন নাজমুন আরা সুলতানা। তিনি অ্যাপিলেট ডিভিশনেরও জজ ছিলেন। তাকেই প্রধান বিচারপতি করার ইচ্ছে ছিল।

তিনি বলেন, পাকিস্তান আমলে আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল। পাকিস্তানের আইনে ছিল যে, নারীরা জুডিশিয়াল সার্ভিসে অংশগ্রহণ করতে পারবে না। স্বাধীনতার পরে জাতির পিতা এই আইনটি পরিবর্তন করেন। আইনটি পরিবর্তন হওয়ার পরে আমাদের দেশের নারীরা জুডিশিয়াল সার্ভিসে যোগদান করতে পারেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে বাঙালি নারী, বিশেষ করে মুসলিম নারীদের শিক্ষার দ্বার বেগম রোকেয়া উন্মুক্ত করেছিলেন। যে কারণেই হয়তো আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমাদের এ উপমহাদেশে নারীরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আমরা নারীদের অবদান দেখেছি। পাকিস্তান আমলে নারীদের অনেক বাধা ছিল। অনেক কর্মক্ষেত্রে নারীদের সুযোগও দেওয়া হতো না। স্বাধীনতার পরে জাতির পিতা কিন্তু সেই সুযোগটা দিয়েছেন।

সরকারপ্রধান বলেন, বেগম রোকেয়ার আমলে মুসলমান নারীদের ঘরে অবরুদ্ধ থাকতো। তাদের লেখাপড়া করার কোনো সুযোগ ছিল না। তবে বেগম রোকেয়াকে তার স্বামী ও ভাই সবসময় সহযোগিতা করেছেন। তিনি নিজের প্রচেষ্টায় উর্দু, বাংলা, ইংরেজি এবং আরবি ভাষাগুলো শিখেছেন।

শেখ হাসিনা বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। ১৯৭১ সালে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়ে বিজয় অর্জন করেছিলেন।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার