মেট্রোরেল স্টেশনে যুক্ত হচ্ছে নতুন সুবিধা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:৪৯, বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১

দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এমআরটির (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) কাজ আগামী বছর শেষ হবে। এরই মধ্যে শুরু হয়েছে এই পর্বের সব শেষ অর্থাৎ কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের কাজ।

এদিকে প্রতিটি স্টেশনেই কমপক্ষে পাঁচটি করে এটিএম বুথ বসাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শিগগরিই ফার্মগেট আর কারওয়ানবাজার স্টেশন প্লাজাও চালুর পরিকল্পনা তাদের।

বর্তমানে এমআরটি লাইন সিক্স রাজধানীবাসীর ভরসার নাম, যা গতি এনেছে নগর জীবনে। এবার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এগিয়ে নিতে চলেছে কর্মযজ্ঞ।

এমআরটি লাইন সিক্সের ডিপিএম মো. মাহফুজুর রহমান বলেন, ‘ইতোমধ্যে আমরা ঈদের আগেই একটি স্প্যান দাঁড় করিয়েছি। এরপর আমরা কমলাপুর স্টেশন ভবনের কনকর্স লেভেলে একটি অংশ ঈদের আগের দিন ছাদ ঢালাই করেছি। এখন পর্যায়ক্রমে বাকি ছাদগুলোও কনকর্স লেভেল ঢালাই হবে। তারপর ওপরের দিকে প্ল্যাটফর্মের স্ল্যাব ঢালাই হবে। ২০২৫ সালের মধ্যেই সিভিল কংক্রিটিং ওয়ার্কগুলো শেষ করতে চাচ্ছি।’

এদিকে প্রতিদিনের যাতায়াতে মেট্রো স্টেশন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। ডিজিবক্সের পর এটিএম বুথ বসেছে স্টেশনে। পর্যায়ক্রমে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক যুক্ত হবে এই তালিকায়।

জানা গেছে, যাত্রী সুবিধায় বসানো হবে ছোট ছোট দোকান। আর শিগগিরই ফার্মগেট আর কারওয়ানবাজারে স্টেশন প্লাজা ভাড়া দেয়ার প্রক্রিয়াও শুরু হবে।

মো. মাহফুজুর রহমান বলেন, ‘প্রত্যেকটি স্টেশনে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ বসানোর ব্যবস্থা নিয়েছি। এ ছাড়া কিছু কিছু স্টেশনে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রিটেইল শপের সুযোগ রয়েছে।’

এ ছাড়া যাত্রীচাপ বিবেচনায় নিয়মিতই সমন্বয় করা হচ্ছে ট্রেনের সময়সূচি। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার