সরকারি প্রটোকল নিয়ে মনোনয়ন জমা দিলেন হুইপ সামশুল হক চৌধুরী

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৬, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে পুলিশ প্রটোকল ও গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন সামশুল হক চৌধুরী। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য। তবে এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি।

তিনি বলেন, জয়-পরাজয় আল্লাহ ও জনগণের হাতে। আমি ১৫ বছর পটিয়ার উন্নয়নে কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছেন, ভোটে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করুক জনগণ। উৎসবমুখর ভোট হতে হবে। পটিয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য আমি প্রার্থী হয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী উৎসবমুখর ভোট চাইছেন। সে জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মনোনয়ন জমা দিতে সরকারি প্রটোকল কীভাবে ব্যবহার করছেন সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ১৭ তারিখের পর আমি শুধু জাতীয় পতাকা ও প্রটোকল নিয়ে আমার নির্বাচনী এলাকায় ঢুকতে পারব না।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ প্রটোকল ও জাতীয় পতাকা ছাড়া গাড়িতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন জানালে সামশুল হক চৌধুরী বলেন, কে কী বলেছেন তা আমি জানি না। তবে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমি শুধু আমার নির্বাচনী এলাকায় প্রটোকল পাব না, পতাকা পাব না। আমি এই পাঁচ বছরে সরকারি গাড়িতে চড়িনি। তেলও ব্যবহার করিনি। চালকও নিইনি। সুতরাং পতাকা ও প্রটোকল বন্ধ হবে আমার এলাকায় ঢুকলে।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার