৯ হজ এজেন্সিকে শোকজ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৯:৫৪, বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো

 

নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা না করায় নয়টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শোকজপ্রাপ্ত নয় এজেন্সি এখনো ২৯২ জন হজযাত্রীর ভিসা নিশ্চিত করতে পারেনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুল হকের সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়। একই সঙ্গে যেসব হজযাত্রীর ভিসা এখনো হয়নি আজকের মধ্যেই তাদের ভিসা করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় মন্ত্রণালয়।

শোকজ খাওয়া এজেন্সিগুলো হলো মেহমান ট্রাভেলস, গ্লোবাল ভিশন, খাদিম ওভারসিজ, ফিকাস ট্রাভেলস, দেশ ভ্রমণ ট্রাভেলস, মোবাশ্বেরা ট্রাভেল, হলি দারুনন্নাজাত, এমএস সালসাভিল ও নর্থ বাংলা হজ এজেন্সি।

জানা গেছে, এই ৯ এজেন্সির অধীনে মোট ২ হাজার ৫৬৯ জন হজযাত্রী চলতি বছর হজে যাওয়ার কথা ছিল। এর মধ্যে ভিসা হয়নি ২৯২ জনের। তাদের ভিসা কেন হয়নি, এত দেরি কেন এসব প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে এজেন্সিকে।

শোকজ চিঠিতে বলা হয়, গত ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরপর ১৯ মে থেকে বারবার হজযাত্রীদের ভিসা দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য বলা হলেও তারা পাত্তা দেয়নি। এখনো ২৯২ জনের ভিসা হয়নি। ভিসা বা অন্য কোনো কারণে এই হজযাত্রী হজে যেতে না পারলে এর দায়ভার এসব এজেন্সিকে নিতে হবে।

এদিকে, গতকাল বুধবার রাত পর্যন্ত পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন যাত্রী‌। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদি আবর পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৫ হাজার ৯২৭ জন।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার