রাজধানীর যেসব স্থানে কোরবানির পশুর হাট বসবে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৯, সোমবার, ২৭ মে, ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ১৯টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। এদিকে দুই সিটি চাইলেও এবার আফতাবনগর হাটে স্টে-অর্ডার দিয়েছেন হাইকোর্ট।

এরই মধ্যে দুটি স্থায়ীসহ ১২টি হাটের ইজারার কার্যক্রম শেষ। পাশাপাশি এবারও ই-হাটের মাধ্যমে কোরবানির পশু বেচাকেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি হাটের ইজারা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে। এ ছাড়া হাটের বর্জ্য যত দ্রুত সম্ভব অপসারণে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিবছরই কোরবানিতে ই-হাটের মাধ্যমে প্রচুর পশু বিক্রি হচ্ছে। এবারও এই সাড়া থাকবে ব্যাপক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশুর হাট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্থায়ী পশুর হাট গাবতলী, কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা, ভাটারা সূতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮নং ওয়ার্ড, আফতাবনগর (এখন পর্যন্ত হাট বসানোয় স্টে-অর্ডার রয়েছে), মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট, মোহাম্মদপুর বছিলা। এরই মধ্যে ছয়টি হাটের ইজারা শেষ।

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থায়ী পশুর হাট সারুলিয়ায়। এ ছাড়াও বসছে আরও দশটি হাট। উত্তর শাহজাহানপুর, লেদার টেকনলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশান সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ যাত্রাবাড়ী, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা লালবাগ, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে। দক্ষিণেরও এ পর্যন্ত ইজারা হয়েছে ছয়টি।

ঈদের আগের পাঁচদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক পশু কেনা-বেচা, চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত। হাটের বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর পিতাদের।

তবে আফতাবনগর হাটে দুই সিটিই ইজারা দিলেও পরে স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোয় স্টে-অর্ডার দিয়েছেন হাইকোর্ট।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার