সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা, যা বললেন কাদের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:০৯, মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা নিয়েছে তা কোনো ভিসানীতির প্রয়োগ নয়।

মঙ্গলবার (২১ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি। বিষয়টি বাংলাদেশের মিশনকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটি কোনো ভিসানীতির প্রয়োগ নয়। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এসময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে ৩০ শতাংশের বেশি ভোটার উপস্থিতি। আগামীকাল সঠিকভাবে জানা যাবে।

বিবিসির তথ্য অনুযায়ী, বিএনপি যে জাতীয় সরকার নির্বাচন করেছে সেখানে পাঁচ শতাংশ ভোটার উপস্থিত ছিল। সরকারিভাবে বলা হয়েছে ২১ শতাংশ।

তিনি আরও বলেন, দুটি পর্যায়ে উপজেলা নির্বাচন হয়েছে, কোনো ক্যাজুয়ালিটি নেই। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। রক্তপাত ছাড়া বিএনপির আমলে এ দেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে ভারতেও শান্তিপূর্ণ নির্বাচন হয় এটা বলা চলে না। পশ্চিমবঙ্গে তো প্রাণহানির ঘটনাও ঘটে।

সেতুমন্ত্রী বলেন, দেশে একধরনের বুদ্ধিজীবী আছে। তারা নির্বাচন সম্পর্কে অপপ্রচার করছে। তারপরেও ভোটার উপস্থিতি যা হয়েছে মোটামুটি সন্তোষজনক। ফখরুল সাহেবরা যত মিথ্যাচার করুক তথ্য প্রমাণ তো রয়েছে। নির্বাচন কমিশন প্রশাসনকে সীমারেখার মধ্যে থাকতে উৎসাহিত করেছে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার