বাবুর্চি-প্রহরী বাবদ সচিবরা পাচ্ছেন ৩২ হাজার টাকা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪১, মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সকল সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তারা বাবুর্চি ও নিরাপত্তা ভাতা পাবেন। তারা প্রতি মাসে রান্নার জন্য ১৬ হাজার টাকা এবং নিরাপত্তার জন্য ১৬ হাজার টাকা করে মোট ৩২ হাজার টাকা পাবে৷

তবে রাঁধুনি ও নিরাপত্তা ভাতা নেওয়ার পর তারা সরকারি বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী পাবেন না। এ সংক্রান্ত আদেশ জারির পর ৭৩ জন বাবুর্চি ও ৭৩ জন নিরাপত্তাকর্মীর পদ বিলুপ্ত করা হবে।

জানা গেছে, ভাতা সংক্রান্ত পরিপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে অর্থ বিভাগের সম্মতি নিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের জন্য মূলত এ পরিপত্র জারি করা হয়।

অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা (পিআরএল), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবরাও একই সুবিধা পাবেন।

সূত্র জানায়, সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তারা ২০১৭ সাল থেকে এ সুবিধা পেয়ে আসছেন। তবে হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার প্রশ্ন তুলেছেন, একজন সচিব একটি বাড়িতে বসবাস করলে একটি সিকিউরিটি কর্মী ভাতা পাবেন। কিন্তু একাধিক সচিব যদি একটি বাসায় বসবাস করেন সেক্ষেত্রে নিরাপত্তাকর্মী ভাতা কীভাবে পাবেন?

যেমন বহুতলবিশিষ্ট সচিব কোয়ার্টারের একটি ফ্ল্যাটকে একক বাসা হিসাবে বিবেচনা করে সিকিউরিটি অ্যালাউন্স দেওয়া যাবে কী না? সরকারি কোয়ার্টারের বাইরে বহুতল ভবনে (নিজস্ব বাসায়/ভাড়া বাসায়) বসবাস করলে সিকিউরিটি ভাতা পাবেন কী না? কোন বাসাগুলোকে ইয়ারমার্কড/স্বতন্ত্র বাসা হিসাবে বিবেচনায় নিয়ে নিরাপত্তাকর্মী ভাতা প্রদান করা হবে? উল্লিখিত বিষয়ে নির্দেশনা চান চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার।

প্রশ্ন ওঠার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তারা কর্মস্থল ও বসবাসস্থল নির্বিশেষে উল্লিখিত সুবিধা পাবেন।

বিষয়টির সঙ্গে যেহেতু আর্থিক বিষয় জড়িত তাই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গত ৪ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আর্থিক অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, গত ১৪ মে অর্থ বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। যে কোনোদিন এ বিষয়ে পরিপত্র জারি হবে। যখনই পরিপত্র জারি হোক ১ অক্টোবর ২০১৭ সাল থেকে সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের কুক ও নিরাপত্তাকর্মী ভাতা কার্যকর হবে। সচিবরা নিরাপত্তা প্রহরী রাখলেও ১৬ হাজার টাকা পাবেন, না রাখলেও ১৬ হাজার টাকা পাবেন। এটা তাদের এখতিয়ার।

এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া গণমাধ্যমকে বলেন, সরকার কাউকে সুযোগ-সুবিধা দিলে তার বিরোধিতা করা অনুচিত। তবে স্বচ্ছতার স্বার্থে নিরাপত্তাকর্মীর ভাউচার দাখিল করা উচিত। তাহলে জনমনে আর প্রশ্ন দেখা দেবে না। স্বচ্ছতা নিশ্চিত হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার