শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে ছাড় নয়: প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৩, বুধবার, ১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না। বুধবার (০১ মে) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণ দেখাকে আওয়ামী লীগ দায়িত্ব হিসেবে দেখে। এ কারণে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে সে যেই হোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

শেখ হাসিনা বলেন, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে তা মোকাবিলায় শ্রমিকদের মজুরি এরইমধ্যে পুনর্গঠন করে দেওয়া হয়েছে। পরে মালিকদের বিলাসী জীবন কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্য শ্রমিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম অধিদপ্তরের সব কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। শ্রমিকদের সুরক্ষায় নিয়মিত কলকারখানা পরিদর্শন, নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা পরিচালনাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমেরিকায় শ্রমিক আন্দোলন করলে চাকরি চলে যায়। কিন্তু এখানে আন্দোলন করলে আলোচনা করে সমাধান করা হয়।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিল্প কারখানার আধুনিকায়নে জোর দেওয়া হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নসহ গ্রিন ইন্ড্রাস্ট্রি গড়ে তোলার জন্য কর ছাড়ের সুবিধা রাখা হয়েছে।

পরে শ্রমিকদের কারখানায় বিক্ষোভ-ভাঙচুর করে নিজেদের ক্ষতি না করারও পরামর্শ দেন তিনি।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার