ঢাকা-ব্যাংকক আলোচনায় থাকছে যেসব প্রসঙ্গ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:২৮, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩০

ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের মধ্যে শীর্ষ বৈঠকের মূলে থাকবে আসিয়ান ইস্যু। জোটে যোগদানের প্রথম দফায় আগামী অক্টোবরের সম্মেলনের আগে সেক্টরাল সংলাপের অংশীদারিত্ব পেতে চায় ঢাকা।

এছাড়া আগামীকাল শুক্রবার আলোচনায় উপকূলীয় শিপিং চালুসহ থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও থাকছে।

বাংলাদেশ দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করতে চাইছে। সে হিসেবে ঢাকা ১০টি দেশের আঞ্চলিক অর্থনৈতিক জোট আসিয়ানের সদস্য হতে চায়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অক্টোবরে ৪৪তম সম্মেলনের আগে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপে যোগ দিতে কাজ করছে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জোটভুক্তির ব্যাপারে বলবেন। থাইল্যান্ড ছাড়াও অন্য দেশগুলোর সঙ্গে যখন আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করি, সবাই আমাদের জোটভুক্তির পক্ষে আছে। কিন্তু এই প্রক্রিয়াটা একটু দেরিই হচ্ছে। আমরা এবার আবারও জোটভুক্তির ব্যাপারে বলব।’

আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে ভূ-রাজনীতির পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগ, প্রতিরক্ষা ও যোগাযোগসহ নানা ক্ষেত্রে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বহুমাত্রিকতা পাবে বাংলাদেশ। এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে থাইল্যান্ড।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। আমরা যদি আসিয়ানের মতো একটা বড় অর্থনৈতিক ব্লকে যোগ দিতে পারি, তাহলে আমাদের দ্বিগুণ করের বিষয়টি থাকবে না। তখন বিনিয়োগ-বাণিজ্যের সুযোগ অনেক বৃদ্ধির সম্ভাবনা আছে।’

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া ও লাওসসহ এ জোটের অন্যতম সদস্য মিয়ানমার। রোহিঙ্গা সংকট সমাধানে তাই জোটে থেকে আরও সোচ্চার ভূমিকার পরিকল্পনা করছে ঢাকা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘পার্টনারশিপ হওয়া ভালো। আমি মনে করি, রোহিঙ্গার ব্যাপারে তারা যদি জোরালো পদক্ষেপ নিতে পারে, সেটাও আমাদের জন্য ভালো।’

চীন, ভারত বা রাশিয়ার পরে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে আসিয়ান। তাই ঢাকা মনে করে আসিয়ানের সঙ্গে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে মিয়ানমার তত চাপে পড়বে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার