ডিসেম্বরেই মেট্রোরেলে আসছে বড় সুখবর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৭, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০

যানজটের কঠিন সময় পার করে এখন গতির পথে নগরবাসী। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও এরপর নতুন ঠিকানা মতিঝিল। ৩টি স্টেশন দিয়ে এই পথে যাতায়াত এখন সকাল থেকে দুপুর।

জানা গেছে, ডিসেম্বরেই সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল। কর্তৃপক্ষ জানিয়েছে, এ মাসের মাঝামঝি চালু হবে বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।

চলার পথে এখনও ৪টি স্টেশন চালুর অপেক্ষায় আছে। এরই মধ্যে বিজয় সরণি আর ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুটি স্টেশন পুরোপরি প্রস্তুত চালু হতে। উঠা-নামার সিঁড়ি, লিফট, চলন্ত সিঁড়ির কাজ শেষ। কনকর্স লেভেলে টিকিট বুথ কাউন্টারও তৈরি। প্লাটফর্মে এখন কেবল অপেক্ষা ট্রেন থামার। সবশেষ অগ্রগতি দেখে ডিএমটিসিএল বলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই খুলছে এই দুই স্টেশন।

তাহলে পরের দুটি স্টেশন খুলবে কবে? আর সকাল থেকে এই অংশে সময়ইবা বাড়বে কবে? এক্ষেত্রে শাহবাগ একটু এগিয়ে থাকলেও সিঁড়ির কারণে কিছুটা পিছিয়ে আছে কারওয়ান বাজার।

কর্তৃপক্ষ বলছে, এই মাসের শেষের দিকে দুইটি স্টেশনই একসঙ্গে চালুর পরিকল্পনা তাদের। আর তখন থেকেই উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা।

এরপর সবদিক ভেবে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পূর্ণ শিডিউলে চলবে এমআরটি লাইন সিক্স।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার