সনদ জালিয়াতিকাণ্ডে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:১০, সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৯ বৈশাখ ১৪৩০

সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় বোর্ডের পরিচালক অধ্যাপক মামুন উল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২১ এপ্রিল) এ সিদ্ধান্ত হয়।

সোমবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। এ ঘটনায় কারিগরি বোর্ডের সচিবও নজরদারিতে আছেন।

এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোর্ডের চেয়ারম্যানের আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি জানান, চেয়ারম্যানের স্ত্রী স্বীকার করেছেন তিনি আগেই গ্রেপ্তার সিস্টেম এনালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।

গত ১ এপ্রিল সনদ জালিয়াতির অভিযোগে বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান ও তাঁর সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি বলছে, প্রকৌশলী একেএম শামসুজ্জামান কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করেন হাজার হাজার আসল সার্টিফিকেট ও মার্কশিটের ব্লাঙ্ক কপি। পড়ালেখা ছাড়াই পাঁচ হাজার লোকের হাতে টাকার বিনিময়ে তুলে দেন আসল সার্টিফিকেট। আর ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সেসব সার্টিফিকেট আপলোড করতেন তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, সেহেলা পারভীন জড়িত থাকায় তার স্বামী কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হবে। তিনি জড়িত থাকলে তাঁকেও গ্রেপ্তার করা হবে। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার