অভিযোগের বিষয়ে মুখ খুললেন বেনজীর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫২, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩০

পুলিশের সাবেক আইজি ড. বেনজীর আহমেদ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে মুখ খুলেছেন। শনিবার (২০ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি তার বিরুদ্ধে উঠা অভিযোগের জবাব দিয়েছেন।

ভিডিও বার্তায় তার নামে থাকা বিভিন্ন সম্পদ ও ব্যবসা নিয়ে সংবাদপত্রে যে তথ্য এসেছে তার সব সঠিক নয় বলেও দাবি করেন তিনি। বলেন, ব্যবসা ও সম্পদের বিষয় খবরে তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার কিছু কথা’ শিরোনামে ভিডিও বার্তায় তিনি বলেন, গোপালগঞ্জের পারিবারিক কৃষি খামারের ভূমির পরিমাণ যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। জমির সকল তথ্য ট্যাক্স ফাইলে উল্লেখ আছে। 
এছাড়া আমার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্রসহ বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। যা আমাকে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমার এবং আমার পরিবারের ঢাকা এবং ঢাকার বাহিরের সম্পত্তির তথ্য সম্পূর্ণ মিথ্যা। বেতন ভাতার হিসাব কাল্পনিক এবং ভুল।

তিনি বলেন, বেস্টওয়েস্টার্ন হোটেলে ৩৫ কোটি শেয়ারের মধ্যে আমাদের দুই লাখ শেয়ার আছে, যার দাম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পদ্মা ব্যাংক ও কানাডিয়ান বিশ্ববিদ্যলয়ে আমাদের কোনো শেয়ার নেই। দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ডে আমাদের কোনো জমি নেই।

সেন্টমার্টিনে নারিকেল বাগান নেই উল্লেখ করে তিনি বলেন, সেখানে যে জমি আছে তার পরিমাণ সংবাদে উল্লেখিত পরিমাণের চেয়ে অনেক কম।

এছাড়া ঢাকার মগবাজারে বিলাসবহুল ফ্ল্যাট থাকার বলা হয়েছে। এই এলাকা এবং আশপাশের এলাকায় এমন কোনো ফ্ল্যাট নেই আমার। তিনি বলেন, বসুন্ধরা এলাকায় মেয়ের বিশ্রামের জন্য ফ্ল্যাট কেনার বিষয় সংবাদে উল্লেখ করা হলেও সেখানে এমন কোনো ফ্ল্যাট নেই। একটি অসমাপ্ত ফ্ল্যাট কেনা হলেও পরবর্তীতে ব্যবহারযোগ্য না হওয়ায় বিক্রি করে দেয়া হয়।

তিনি বলেন, তার পরিবারের যে ব্যবসা ও সম্পদ আছে তার হিসাব করের নথিতে রয়েছে।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার