মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নজর রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৯, বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর মধ্যপ্রাচ্যের যে বাস্তবতা তৈরি হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে তীক্ষ্ণ নজর রাখতে বলেছেন। এই সংঘাতের কী প্রতিক্রিয়া হবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন।

মো. মাহবুব হোসেন বলেন, ‘ৎএই ঘটনায় যার যার খাত, সবাইকেই প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বললেন নি। সবাইকেই প্রস্তুতি নিতে বলেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেদন দিতে বলেছেন।

তিনি বলেন, এ ক্ষেত্রে যাতে কোনো কিছু রিঅ্যাকটিভ না হয়, বরং প্রোঅ্যাকটিভ হতে বলেছেন। যেমন, তেলের দাম বাড়লে সেই প্রভাব মোকাবিলায় আমরা কী করবো, সেই বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন।

এর আগে, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনা কর্মকর্তাও।

এই হামলার পেছনে ইসরায়েলের হাত ছিল বলে অভিযোগ তেহরানের। তারপর থেকেই ইসরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান।

গত শনিবার রাতে প্রথমবারের মতো সরাসরি ইরান থেকে ইসরায়েলে ক্ষেপনাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় তেহরান।

এ হামলায় অবশ্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ ইরানের ছোড়া ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপনাস্ত্র আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল ও আমেরিকা।  

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার