ঈদের ছুটিতে দিনে রাজধানী ছাড়বে ৩০ লাখ মানুষ, সক্ষমতা ২২ লাখ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৬, বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

এবারের ঈদে দুই কর্মদিবস বাদ দিলে ছুটি দাঁড়াবে ১০ দিন। লম্বা ছুটিতে বাড়ি ফেরার প্রবণতা থাকে বেশি। আর সে চাপ সড়কে বেশি পড়ে ঈদের আগের দুই থেকে তিন দিন। এ অবস্থায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। আগাম টিকিট দেওয়াও শুরু করেছে রেলওয়ে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমীক্ষা অনুযায়ী, এবারের ছুটিতে রাজধানী ছাড়তে পারেন প্রায় এক কোটি ২০ লাখ মানুষ। এ সংখ্যা দিনে প্রায় ৩০ লাখ। তবে বর্তমান পরিবহন ব্যবস্থার সক্ষমতা বড়জোর ২২ লাখ।

তাই আগেই দেখা দিয়েছে পরিবহন সংকটের শঙ্কা। এ ছাড়া দুর্বল ব্যবস্থাপনা ও উন্নয়নকাজের কারণে আছে যানজটের দুশ্চিন্তা।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলছেন, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়তে পারেন ১ কোটি ২০ লাখ মানুষ। সে হিসাবে দিনে গড়ে বাড়ি ফিরবেন ৩০ লাখ। তবে বর্তমান পরিবহন ব্যবস্থার সক্ষমতা বড়জোর ২২ লাখ। এ কারণে ভোগান্তি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের বাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো.শাহাবুদ্দিন খান হুঁশিয়ারি দিয়েছেন, যত সংকটই হোক ঈদযাত্রায় সড়কে ফিটনেসহীন বাস চলতে দেওয়া হবে না। কোনো যানবাহনের গেটে বা ছাদে করে কেউ যাত্রা করতে পারবে না। পাশাপাশি যানজট প্রবণ ১৫৫ স্পট চিহ্নিত করে নেওয়া হবে ব্যবস্থা।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বলছে, সার্বিকভাবে সড়কের অবস্থা এবার অন্যান্য বছরের চেয়ে ভালো। তাই অন্য বারের চেয়ে এবারের যাত্রা হবে স্বস্তির।

বুয়েটের সমীক্ষা বলছে, ঈদের তিন দিন প্রায় আট লাখ মানুষ বাস-মিনিবাসে, ১ লাখ ৫ হাজার ট্রেনে, সোয়া লাখ লঞ্চে চলাচল করবেন। আর প্রাইভেট কার-মাইক্রোবাসে বাড়ি ফিরবেন সাড়ে ৭ লাখ মানুষ। এ ছাড়া মোটরসাইকেলে ৪ লাখ আর ৮ লাখ মানুষ ফিরবেন ট্রাকসহ নানা অপ্রচলিত বাহনে।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ছুটি ১০ থেকে ১২ এপ্রিল। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন পয়লা বৈশাখ। এতে শবে কদরের পর কেউ দুই দিন ছুটি নিলে, মোট ছুটি দাঁড়াবে ১০ দিনে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার