ছোট থেকেই শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০২, রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৩ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে দূরে রাখতে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। রোববার (১৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু সমাবেশে এসব কথা বলেন তিনি।  

এসময় তিনি গাজায় ফিলিস্তিনি শিশুদের হত্যা-দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, মানবতা নিয়ে বেশি কথা বলা উন্নত বিশ্ব এ নিয়ে দ্বিমুখী আচরণ করছে।

অনুষ্ঠানে শিশু বক্তারা বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেয়। শিশুর কণ্ঠে ৭ই মার্চের ভাষণ সবার নজর কাড়ে।

পরে শিশুদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ফিলিস্তিনে হামলা বিশ্ব বিবেককে কেন নাড়া দেয় না সে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তবে যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার সবসময় নির্যাতিতদের পক্ষে অবস্থান নেয়।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসার পর থেকে শিশুদের সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার। আগামীতে স্মার্ট, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দেবে আজকের শিশুরাই।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাতবরণকরী পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ায় শামিল হন উপস্থিত সকলেই।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার