ঢাকার যেসব এলাকায় ৬০০ টাকা কেজিতে পাওয়া যাবে গরুর মাংস

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৯, মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২৭ ফাল্গুন ১৪৩০

মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন, প্রথম রমজান থেকে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস, দুধ ও ডিম বিক্রি করা হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমান জানান, প্রথম রমজান থেকে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস, ৯০০ টাকা কেজিতে খাসির মাংস, ব্রয়লার মুরগি (ড্রেসড) ২৫০ টাকা কেজি, দুধ ৮০ টাকা লিটার এবং প্রতিটি ডিম সাড়ে ১০ টাকা করে বিক্রি করা হবে।

যেসব স্থানে কম দামে মিলবে গরুর মাংস, ডিম ও দুধ

ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র–

১. নতুনবাজার (বাড্ডা), ২. কড়াইল বস্তি (বনানী), ৩. খামারবাড়ি (ফার্মগেট), ৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর), ৫. গাবতলী, ৬. দিয়াবাড়ী (উত্তরা), ৭. জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ৮. ৬০ ফুট রোড (মিরপুর), ৯. খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), ১০. সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), ১১. সেগুন বাগিচা (কাঁচা বাজার), ১২. আরামবাগ (মতিঝিল), ১৩. রামপুরা, ১৪. কালসী (মিরপুর), ১৫. যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), ১৬. বসিলা (মোহাম্মদপুর), ১৭. হাজারীবাগ (শিকশন), ১৮. লুকাস (নাখালপাড়া), ১৯. আরামবাগ (মতিঝিল), ২০. কামরাঙ্গীর চর, ২১. মিরপুর ১০, ২২. কল্যাণপুর (ঝিলপাড়া), ২৩. তেজগাঁও, ২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার), ২৫. কাকরাইল।

স্থায়ী বাজার

১. মিরপুর শাহ আলি বাজার, ২. মোহাম্মদপুর কৃষি মার্কেট, ৩. নতুন বাজার (১০০ ফুট), ৪. কমলাপুর, ৫. কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়, প্রাণিজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণিজাত পণ্য নিয়ে কুলভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে।

কার্যক্রমটি তদারকি ও মনিটরিং করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি সার্বক্ষণিক মাঠে থাকবে।

পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকর্তা ও প্রতিনিধিরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করবেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার