নারী দিবসে শুধু নারীদের দিয়ে ফ্লাইট চালাবে বিমান

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৩২, বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩০

৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। ফ্লাইটের পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ সবাই থাকবেন নারী।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক আহমেদ জানিয়েছেন, এভিয়েশন খাতে নারীদের আরও বেশি আগ্রহী করে তোলা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের নারীরা যে এগিয়ে যাচ্ছে, সেই বার্তা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিমানের নারী পাইলটরা সবসময় তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো এ দেশের নারীরাও এভিয়েশন খাতে সফল, এ বিষয়টি আমরা তুলে ধরতে চাই। আকাশছোঁয়ার স্বপ্ন দেখলে সেটি যে সফল হতে পারে, এর মাধ্যমে সারাদেশের নারীদের কাছে সেই বার্তাও যাবে।

বিমানের এমডি ও সিইও শফিউল আজিম জানান, সরকার নারীদের ক্ষমতায়নে বিশেষভাবে গুরত্ব দিচ্ছে। বিমান প্রতিষ্ঠার শুরু থেকেই পুরুষ কর্মীদের পাশাপাশি নারীরাও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিমান নারীদের সুষ্ঠু ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করে।

জানা গেছে, আগামী ৮ মার্চ ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইটটি পরিচালিত হবে নারীদের দিয়ে। ফ্লাইটটির ক্রুদের ব্রিফিংও করবেন বিমানের নারী ফ্লাইট ব্রিফিং কর্মকর্তা।

এদিন দুপুর আড়াইটায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি পরিচালনা করার কথা রয়েছে ক্যাপ্টেন আলেয়া ও ক্যাপ্টেন শূমায়লার। বিমানের নারীদের অংশগ্রহণ রয়েছে প্রায় প্রতিটি বিভাগে।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক জনসংযোগ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা পদে কর্মরত আছেন নারীরা। বিমানে রয়েছে ১৫ জন নারী পাইলট, ৩৪৫ জন নারী কেবিন ক্রু।

এছাড়া গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী, প্রকৌশল প্রশিক্ষকসহ বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ রয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার