মনোনয়ন বাতিল হওয়ায় গড়াগড়ি করে কান্না প্রার্থীর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৩, সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা বাতিল হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বারান্দার মেঝে গড়াগড়ি দিয়ে হাউমাউ করে কেঁদেছেন এক প্রার্থী। ওই প্রার্থীর নাম আবদুল আলী বেপারী। তিনি মনিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। রোববার (০৩ ডিসেম্বর) কাগজপত্র গরমিল থাকায় তার প্রার্থীতা বাতিল করে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা।

জানা গেছে, আবদুল আলী বেপারী এবারই প্রথম মানিকগঞ্জ–১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে এটিই তাঁর প্রথম নির্বাচন নয়। এর আগে তিনি ৩ বার ইউনিয়ন পরিষদ (নির্বাচনে) অংশ নিয়েছেন। সেখানেও দুঃখ কম নয় তাঁর। কারণ, ভীষণভাবে মানুষের জন্য কাজ করতে চেয়ে প্রতিবারই জামানত হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নাতিকে নিয়ে  মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আবদুল আলী বেপারী। রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে যাচাইবাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আকতার। এরপরই আবদুল আলী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বারান্দার মেঝেতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকেন। পরে সেখানে উপস্থিত আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে সান্ত্বনা দেন এবং প্রার্থিতা ফিরে পেতে আপিলের পরার্মশ দেন।

মো. আবদুল আলীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে। তিনি ইট-বালু সরবরাহের ব্যবসা করতেন। এখন অবসরে গ্রামের বাড়িতে থাকেন। স্বশিক্ষিত আলীর তিন ছেলে ও দুই মেয়ের সবাই শিক্ষিত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে পরিবারের সদস্যদের অমত থাকলেও তিনি ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে ইউপি নির্বাচন করেন। প্রতিবারই তিনি জামানত হারান। এরপরও নির্বাচনে অংশ নিতে এবং প্রতিদ্বন্দ্বিতা করাই তাঁর শখ।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখন আমার ভোটারদের মুখ দেখাব কেমনে? আমি আর বাঁচুমনা। আমি ভোট দিতে না পারলে মরুম, আমার জীবন রাখুম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, আমার ভোট আমাকে দিয়ে যেন মরতে পারি। আমার বিশ্বাস আছে, মানুষ আমাকে ভোট দিবে। আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাইতে চাইছিলাম। যেকোনো চক্রান্তের মাধ্যমে আমার নমিনেশন (মনোনয়ন) বাদ দেওয়া হইছে। আমি এই চক্রান্ত বিশ্বাস করি না।’

তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের অমত আছে। আমার স্ত্রী নির্বাচন করতে নিষেধ করলেও আমার মন চায়। নির্বাচন আইলে আমি ঠিক থাকতে পারি না। আমাদের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়াইছি, তখন মনোনয়নপত্র এক প্রতিবেশীর বাড়িতে রেখে আসি। আমার স্ত্রী জানার পর গলায় দা ধরে। এরপরও আমি নির্বাচন করছি। এখন পরিবারের লোকজন খুব-একটা নির্বাচনে দাঁড়াতে বাধা দেয় না। আমি যতদিন বাঁচি, নির্বাচন করেই যাব।’

তার মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার সাংবাদিকদের বলেন, ‘মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন ও টিন সার্টিফিকেট এবং স্বতন্ত্র-সমর্থক ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় ওই প্রার্থীর (আবদুল আলী বেপারী) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আগামী ৫ থেকে ৯ নভেম্বর নির্বাচন কমিশনে তিনি আপিল করার সুযোগ পাবেন।’

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার