উৎসব মুখর পরিবেশে চলছে রিহ্যাব নির্বাচন প্রথম ঘণ্টায় পড়লো ১৩১ ভোট

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০১:০২, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১৪ ফাল্গুন ১৪৩০

প্রায় এক যুগ পর আবাসন খাত ব্যবসায়ীদের একমাত্র সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনে প্রথম ঘন্টায় ১৩১ ভোট করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ পূর্বনির্ধারিত সময়সুচি অনুযায়ী কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে (কেআইবি) সকাল ১০টায় শুরু হয় নির্বাচন।

বিরতিহীনভাবে নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৮৬ জন প্রার্থী। আর চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী আছেন ৭জন। সদস্যদের মধ্য থেকে মোট ভোটার হয়েছেন ৪৭৬ জন।

নির্বাচনকে কেন্দ্র করে চারটি প্যানেলে হয়েছে। প্যানেলগুলোর মধ্যে রয়েছে- রিহ্যাব সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ‘নবজাগরণ প্যানেল’ এবং সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয়ের ধারা প্যানেল’।

নির্বাচন অনুষ্ঠানে আদালতের ঘোষণার পর বাণিজ্য সংগঠনটির নির্বাচন নিয়ে প্রাণ ফিরে পায় সাধারণ ভোটারদের মধ্যে। ২৪ ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে একবার তারিখ পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো শেষ করেছেন প্রার্থীরা।

নির্বাচনে ভোটের ভেন্যু নিয়ে প্রার্থী ও ভোটারদের মাঝে নানান কৌতূহল ছিল শুরু থেকেই। কারণ বিজিএমইএ ও রিহ্যাবের নির্বাচন সাধারণত পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে থাকে। আসন্ন নির্বাচনও রাজধানীর যেকোনো একটি পাঁচ তারকা হোটেলে করার অনুরোধ করেছিল প্রায় সব প্যানেলই। তবে নির্বাচন কমিশন খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটকে বেছে নিয়েছে। যদিও এখানে ভোটের দিন কোনো চাপ প্রয়োগ হতে পারে- এমন শঙ্কার কথা জানিয়েছেন একাধিক প্রার্থী। 

তবে কমিশন বলছে, ভোট সুষ্ঠু করার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটের পরিবেশ যাতে বিঘ্ন না ঘটে সেজন্য ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য উপস্থিতি থাকবেন। গণমাধ্যমের সামনেই একটু পর পর ব্রিফ করা হবে, স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে নির্বাচনের পরিবেশ।

নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী একাধিক প্রার্থী বলেন, ‘রিহ্যাব নির্বাচন নিয়ে এখন শঙ্কা নেই, নির্বাচন হবে। তবে শঙ্কা হলো ভোটের পরিবেশ নিয়ে। আমরা চাই সুষ্ঠু ভোট। ভোটের মাধ্যমে প্রার্থীরা আসুক, এটা চাই। নির্বাচিত নেতা এলে সংগঠনকে বুঝতে পারবেন নেতারা।’

তবে ভোটার ও প্রার্থীদের সুষ্ঠু ভোটের বিষয়ে আশ্বস্ত করছেন রিহ্যাব নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সুব্রত কুমার দে (যুগ্ন সচিব) বলেন, ‘কোন ছবি নিয়ে বিভ্রান্ত হচ্ছে বা হচ্ছে না সে বিষয়ে জানি না। তবে নির্বাচন সুষ্ঠু হবে, ভোটের পরিবেশ ভালো থাকবে। এছাড়া নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য উপস্থিত থাকবেন। স্ক্রিনের সাহায্যে দেখানো হবে ভোটের চিত্র। ভোটের পরিবেশ নিয়ে ঘণ্টায় ঘণ্টায় গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার সুব্রত কুমার দে (যুগ্ন সচিব) বলেন, ‘খামারবাড়ির কেআইবিকে আমরা নির্বাচনের জন্য বেছে নিয়েছি। ভেন্যুতে ১৫টি বুথ থাকবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। এরই মধ্যে একাধিকবার ভেন্যু পরিদর্শন করেছি। কোনো সমস্যা হয়নি, আশা করছি আগামীতেও কোনো ধরনের সমস্যা হবে না।’

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার