শাহজালালে চার বিমানযাত্রীর কাছে দুই কোটি টাকার সোনা জব্দ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৫, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯ ফাল্গুন ১৪৩০

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত চার যাত্রীর কাছ থেকে পৌনে দুই কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩৪২ ফ্লাইটে ওই চার যাত্রী ঢাকায় পৌঁছান।

তারা হলেন- পটুয়াখালী জেলার মো. জুয়েল হোসেন (৩৪), মুন্সীগঞ্জের আব্দুল কাদির (৪১), ইব্রাহিম খলিল (৪০) এবং গাজীপুরের খোরশেদ আলম (৪২)।

জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিমানবন্দর শুল্ক গোয়েন্দা (কাস্টমস) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথভাবে এ অভিযান চালায়।

জিয়াউল হক বলেন, দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। চোরাচালানের গোয়েন্দা তথ্য থাকায় এনএসআই, এপিবিএন ও কাস্টমসের একটি যৌথ দল সে সময় গ্রিন চ্যানেলের বাইরে অপেক্ষায় ছিল।

তিনি বলেন, যাত্রীরা বের হতে থাকলে ওই চার যাত্রীকে থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। পরে তাদের তল্লাশি করে প্রত্যেকের পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১৬  গ্রাম করে স্বর্ণের পাউডার, একটি করে স্বর্ণের বার (ওজন ১১৬ গ্রাম) এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলঙ্কার পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রত্যেকের কাছে ৫২৬ গ্রাম করে মোট দুই কেজি ১০৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। ওই চার যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার