শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত: প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৪, বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮ ফাল্গুন ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত।পাশাপাশি আরও ভাষা শেখার সুযোগ রাখতে হবে। অনেকে ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলেন বা বলতে চান৷ ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বললে ভাষার মাধুর্য হারিয়ে যায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নেন, তিনি ছাত্র সংগঠন গড়ে তোলেন। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। আরো কয়েকটি প্রগতিশীল সংগঠনকে নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন।

শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে, ইতিহাস বিকৃত করার মধ্য দিয়ে। কিন্তু আজ ইতিহাসের সত্য মানুষ জানতে পারছে। ইতিহাসের সত্য মুছে ফেলা যায় না। জাতির পিতার উদ্যোগের ফলে এবং তাঁর নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ বেয়ে আমরা আমাদের স্বাধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি।

সরকারপ্রধান জানান, দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষাভিত্তিক রাষ্ট্র। আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এই মর্যাদা অর্জন করেছি।

তিনি বলেন, ‘রক্ত দিয়ে ভাষার মর্যাদা রেখেছে বাংলাদেশ। কেউ ভাষা নিয়ে গবেষণা করতে চাইলে তাকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সুযোগ দিতে হবে। সাহিত্যের অনুবাদের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে করে বিভিন্ন ভাষার সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। বাংলা একাডেমি ও আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটকে একত্রে কাজ করতে হবে।’

বিশ্বে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বাঙালি শান্তিতে বিশ্বাস করে, যুদ্ধ চায় না। যুদ্ধের অস্ত্র কেনার টাকা শিশুদের শিক্ষার কাজে ব্যবহার হোক।’

এর আগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬টি ভাষায় অনুবাদ, মাতৃভাষা পিডিয়া বিশ্বকোষ বাংলা ও ৩টি বহুভাষী পকেট অভিধানের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার