বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:১৪, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩ ফাল্গুন ১৪৩০

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে কমিশনের ৪৯তম বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য দেশে উচ্চশিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে কাজ করারও আহ্বান জানান। তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগের জন্য একটি নীতিমালার আলোকে একটি প্যানেল গঠনের প্রস্তাব করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মান যাতে বৃদ্ধি পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই দেশ এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পথে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটি শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি ‘বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে’ উল্লেখ করে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরাও যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে সে লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা কার্যক্রম সাজাতে হবে।’

রাষ্ট্রপতি ইউজিসিকে প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সার্বিক উচ্চশিক্ষার কার্যক্রমে তদারকি বাড়াতেও কঠোর নির্দেশ দেন। সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধানের কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদল দেশের উচ্চশিক্ষার উন্নয়নে ১৪ দফা সুপারিশ তুলে ধরেন। তারা ইউজিসির কার্যক্রমে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির দিকনির্দেশনা প্রত্যাশা করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ: প্রেস উইংয়ের বিবৃতি

এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার