ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি
নতুন ধ্বনি ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:৫৪, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০
- একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করেছে বিএনপি
- এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করেছে বিএনপি। রোববার (০৩ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। ২৮ অক্টোবর মহাসমাবেশের পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি।
বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে।
বিষয়ঃ
বিএনপি