মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৯, রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ২৩ পৌষ ১৪৩০

নির্বাচন কমিশন (ইসি) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের নির্দেশ। রোববার (০৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বলেন, ‘তাঁকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।’

এর আগে নরসিংদী–৪ (মনোহরদী–বেলাব) আসনের একটি কেন্দ্রে জোর করে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। ১২টি বইয়ে নৌকার সিল মারেন শিল্পমন্ত্রীর ছেলে। অভিযোগের সত্যতা পেয়ে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেছেন।

শিল্পমন্ত্রীর ছেলের জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে নরসিংদী–৪ (মনোহরদী–বেলাব) আসনের সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নম্বর ১৩৪)।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলম। বলেছেন, ‘নৌকার পক্ষের লোকজন আগেই সিল মেরে ফেলেছে এমন সত্যতা পাওয়ায় কেন্দ্রটি বাতিল করা হয়েছে।’

ভোটকেন্দ্রে উপস্থিত এলাকাবাসী জানায়, জোর করে কেন্দ্রে ঢুকে নৌকা প্রতীকে সিল মারার কারণে কেন্দ্রে থাকা লোকজন চিৎকার–চেঁচামেচি করে প্রতিবাদ করতে শুরু করে। পরে প্রশাসনের লোকজন গিয়ে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে।

অভিযোগের বিষয়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, ‘খুবই পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে আমি গ্রেপ্তার হয়েছি; এই করেছি, সেই করেছি। আওয়ামী লীগের বিশাল কর্মীবাহিনী রয়েছে, ছাত্রলীগের কর্মীবাহিনী রয়েছে। তারা আপনাদের পাশে আছে। আমরা বিশাল সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছি। কেউ গুজবে কান দেবেন না।’

Share This Article

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ


এয়ারবাস ইস্যুতে জার্মান রাষ্ট্রদূতের উদ্বেগ নাকচ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রথমবারের মতো ফ্রান্সের সম্মানসূচক সামরিক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

ঢালচরে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগ

বিজয় রাকিন সিটি: মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাটে প্রভাবশালীদের দখল

ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ ইউনিসেফের

ছবি: সংগৃহীত

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ছবি: সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন