তৃতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল ভারত

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪২, শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ২৭ মাঘ ১৪৩০

পাঁচ দিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শুরু। এর আগেই বড় দুঃসংবাদ পেল ভারতীয় দল। হায়দরাবাদ টেস্টে হারার পর বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়ায় ভারত।

যশপ্রীত বুমরাহ ও জয়সোয়ালের নৈপুণ্যে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। রাজকোটে সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে নামার আগে বড় পরিবর্তন এসেছে ভারতের টেস্ট দলে।

ভারতের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টের দলে ছিলেন না। জানা গিয়েছিল শেষের তিন টেস্টে ফিরবেন তিনি। তবে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না তিনি। শনিবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। যেখানে নেই বিরাট কোহলি। ১৭ সদস্যের দলে কোহলিকে না রাখার কারণও জানিয়েছে বোর্ড। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছে এই সিরিজ না খেলার কথায় জানান কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড এই তারকা ক্রিকেটারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁকে টেস্ট দলে রাখেনি।

এ কথা বলার অপেক্ষা রাখেনা যে কোহলি না থাকায় ইংলিশরা স্বস্তিতে থাকবে। তবে ভারতীয় দলে আরও দুশ্চিন্তার বড় কারণ দুই অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলেই খেলতে পারবেন সিরিজের বাকি টেস্ট।

চোট থাকায় এই দুজন এখনো সুস্থ হয়ে উঠেনি। এছাড়াও চোটের শঙ্কা ও ফর্মহীনতায় দল থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার।

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি চতুর্থ এবং ৭ মার্চ ধর্মশালায় পঞ্চম টেস্ট অনুষ্ঠিত হবে। 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও