সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০২, শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। তবে নিরাপত্তার করণে দেশে ফেরা হয়নি তার।

যার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলেন সাকিব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে সামনে রেখে আবারও আলোচনায় সাকিব।

ইতোমধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। তাই এই সিরিজেও সাকিবের দলে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। এমন আলোচনা-গুঞ্জন কয়েকদিন ধরেই চলছে।

বিসিবির খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও সাকিব ইস্যুতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে। তাই সাকিবকে নিয়ে আবারও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে আসিফ বলেন, দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরী হয়েছিল।

তিনি বলেন, আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ডকে, সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু