সাকিব ভাই আমাদের দেশের সম্পদ, এমন মামলা অপ্রত্যাশিত: শান্ত

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩০, সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাঝে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় বিশ্বসেরা অল-রাউন্ডার এবং আওয়ামী লীগের পতিত সরকারের সাবেক সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।

তিনি এ মামলার ২৮ নম্বর আসামি। অথচ, ঘটনার বহু আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন।

সাকিবের বিরুদ্ধে এই মামলা করার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন জাতীয় দল এবং এর বাইরে থাকা ক্রিকেটাররা। তারা মনে করছেন, মানুষকে অযথা ফাঁসিয়ে দেওয়ার এই মানসিকতা পরিবর্তন না করলে এত এত প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন বৃথা যাবে। এবার প্রতিবাদীদের তালিকায় নাম লেখালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শান্ত লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’

উল্লেখ্য, খুনের মামলা মাথায় নিয়েও রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। গতকাল রবিবার ম্যাচের শেষ দিনে তিন উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। সাকিবকে আরও কয়েকবার জাতীয় দলে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন তার সতীর্থরা।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু