সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৭, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (রোববার, ১৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই পরোয়ানা জারি করেন।

এ গ্রেপ্তারি পরোয়ানা আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় জারি করা হয়েছে। সাকিব আল হাসান ছাড়াও এই মামলায় আরও দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। আজ ইমদাদুল হক জামিন নিয়েছেন এবং মালাইকা বেগম মারা যাওয়ায় তার মৃত্যু প্রতিবেদন চাওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সাকিব আল হাসান মালিকানাধীন এগ্রো ফার্ম আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে এবং তার বিপরীতে দুটি চেক ইস্যু করে। চেক দুটি উত্তোলন করতে গিয়ে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। চেক দুটির মাধ্যমে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন ঘটানোর চেষ্টা করা হয়েছিল।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু