দেশের মাটিতে সংক্ষিপ্ততম টেস্টে জয় পাকিস্তানের

  খেলার ধ্বনি
  প্রকাশিতঃ রাত ১২:২৮, সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুলতানের স্পিন স্বর্গে দাপট দেখালেন স্বাগতিক স্পিনত্রয়ী। পাকিস্তানের মাটিতে ফল হওয়া সংক্ষিপ্ততম টেস্টের নজিরও হলো। মুলতানে সব মিলিয়ে ১০৬৪ বল খেলা হয়েছে।

মুলতানের স্পিন বান্ধব উইকেটে নোমান আলী, আবরার আহমেদ ও সাজিদ খানের ঘূর্ণি বিষে নীল হলো ওয়েস্ট ইন্ডিজ। মাত্র তিন দিনে টেস্ট জয় নিশ্চিত করেছে পাকিস্তান। জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে গুটিয়ে গেছে। পাকিস্তান ১২৭ রানের বড় ব্যবধানে ম্যাচটি জয়লাভ করেছে।

এছাড়া, চার ইনিংস মিলিয়ে রান উঠেছে মাত্র ৬৪৭, যা এশিয়ায় পুরুষদের টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন রানের নজির এবং সবকটি উইকেটই পতিত হয়েছে।

মুলতানে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানদের ফিফটির পরও পাকিস্তান ২৩০ রানের বেশি করতে পারেনি। শাকিল ১৫৭ বলে ৮৪ এবং রিজওয়ান ১৩৩ বলে ৭১ রান করেন।

জবাবে, সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আরও বিপদে পড়ে। ক্রেইগ ব্র্যাথওয়েটের ১১ রান ছাড়া প্রথম সাত ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। একশ’ রানের গণ্ডি পেরিয়ে তাদের ইনিংস থেমেছিল মাত্র ১৩৭ রানে। সাজিদ খান এবং নোমান আলীর ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তারা।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৯৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। শান মাসুদের ৫২ রানের ইনিংসের মাধ্যমে ১৫৭ রান করতে সক্ষম হয় তারা, তবে ক্যারিবীয় স্পিনার ওয়ারিক্যান ৭ উইকেট নিয়ে পাকিস্তানকে অলআউট করেন।

শেষ ইনিংসে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংও চলল না। সাজিদ এবং আবরারের স্পিনে তাদের ব্যাটিং ধসে পড়ে। সাজিদ ৫ উইকেট এবং আবরার ৪ উইকেট তুলে নেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন অ্যালিক অ্যাথানাজ।

সিরিজের শেষ টেস্টও মুলতানেই হবে এবং তা শুরু হবে আগামী ২৫ জানুয়ারি।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু