আইরিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৫, সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

 

আয়ারল্যান্ড নারী দলকে তিন ম্যাচের একটিতেও পাত্তা দিলো না বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরে বাংলায় আজ (সোমবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইরিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে স্বাগতিক দল। দুই দল এরপর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেটে।

শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড। ওপেনার গাবি লুইসের ফিফটিতে একটা সময় ২ উইকেটেই ৯৭ রান তুলে ফেলেছিল সফরকারীরা।

৭৯ বলে ৯ বাউন্ডারিতে ৫২ রান করে আইরিশ দলপতি ফেরার পরই চেপে ধরে বাংলাদেশ। পুরো ৫০ ওভার খেললেও ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

ফাহিমা খাতুন ৪৩ রানে ৩টি, সুলতানা খাতুন ২৯ রানে এবং নাহিদা আক্তার ৫৫ রানে নেন দুটি করে উইকেট।

জবাবে ফারজানা হক ও শারমিন সুপ্তার ফিফটিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি বাংলাদেশের। দুজনই সিরিজে তাদের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন।

শারমিন ৮৮ বলে ১১ বাউন্ডারিতে ৭২ রান করে আউট হন। এটি ছিল তার ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি ইনিংস। ফারজানা ৯৯ বলে ৬ বাউন্ডারিতে করেন ৬১। অভিজ্ঞ এই ব্যাটারের ১৩তম ওয়ানডে হাফসেঞ্চুরি এটি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও