কেন্দ্রীয় ব্যাংকের পলিসি এডভাইজার হচ্ছেন আবু ফরাহ নাসের

  আকিব মাহমুদ
  প্রকাশিতঃ রাত ০৯:১০, শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২৬ মাঘ ১৪৩০
ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের
ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের

আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসরে যাবেন আবু ফরাহ মো. নাসের। বয়সসীমা ৬২ বছর পূর্ণ হওয়ায় ওইদিনই তার চাকরির মেয়াদ শেষ হবে। এরপর তাকে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি এডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এজন্য সর্বশেষ বোর্ড মিটিংয়ে পলিসি এডভাইজার নামক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, আবু ফরাহ মো. নাছের অবসরে গেলে বাংলাদেশ ব্যাংকের নীতি প্রণয়ন ও তদারকির ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি হবে। কারণ তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। দীর্ঘদিন তিনি ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগের মহাব্যবস্থাপক, নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

 

বিভাগটি দেশের ব্যাংক খাতের জন্য নীতি প্রণয়ন, শৃঙ্খলা রক্ষা ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্যই আবু ফরাহ মো. নাছেরকে বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হচ্ছে। এই পদে তিনি একবছরের জন্য দায়ত্ব পালন করবেন। দ্রুত সময়ের মধ্যে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নতুন ধ্বনিকে বলেন, গত বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি এডভাইজার হিসেবে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। আগে এই পদটি ছিলো না। এই পদে ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের যুক্ত হতে পারেন। ডেপুটি গভর্নর পদে থেকে পদত্যাগের পরে তিনি এই পদে যুক্ত হবেন।

তবে ডেপুটি গভর্নর আবু ফরাহ নাসেরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন এ ধরণের কিছু আমার জানা নেই।

 

এদিকে, আবু ফরাহ মো. নাসের অবসরে গেলে কেন্দ্রীয় ব্যাংকের দুজন ডেপুটি গভর্নরের পদ খালি হবে। এসব পদে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, আবুল বসর ও প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান নাম প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এর বাইরে সাবেক নির্বাহী পরিচালকদের মধ্যে মো. আওলাদ হোসেন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম ও এএফএম শাহীনুল ইসলামের নামও ডেপুটি গভর্নর পদে আলোচনায় আছেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন