২৫ বছরের অভিজ্ঞতা ও তিন বছর ডিএমডি থাকলেই হওয়া যাবে ব্যাংক এমডি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১১:০১, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ব্যাংক কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতা আরও স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় এমডি নিয়োগে নতুন মানদণ্ড জানানো হয়।

নতুন নীতিতে বলা হয়েছে, এমডি হতে হলে ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে এককভাবে বা সম্মিলিতভাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিকল্প যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে, ব্যাংক বা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণির সমমানের পদে ন্যূনতম ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও বাধ্যতামূলক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোর প্রধান নির্বাহী নিয়োগে সমমানের মানদণ্ড নিশ্চিত করতেই বিআরপিডি সার্কুলার নং-০৫/২০২৪–এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে। তবে সার্কুলারের অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

Share This Article

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু