মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৭:০৪, রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা (১৫ ফেব্রুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন প্রদান করেছে।

সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারজানা মমতাজ। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে উম্মুল হাছনা (সচিব, অবসরপ্রাপ্ত), মো. আবদুল্লাহ আল মামুন (সচিব, অবসরপ্রাপ্ত), এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ (অতিরিক্ত সচিব), মো. জিয়াউল হক (অতিরিক্ত সচিব), রওনক জাহান (যুগ্মসচিব), ড. মো. আলী আহম্মদ শওকত চৌধুরী (প্রফেসর, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. আবদুল মতিন (পরিচালক, বিপিসি), জেয়াদ রহমান (ডেল্টা লাইফ ইন্সুরেন্স পিএলসি প্রতিনিধি), মো. টিপু সুলতান (ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট্রোলিয়াম) এবং কোম্পানি সচিব রেজা মো. রিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তারা জানান, ২০২৩-২০২৪ হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়াম ৫৪২ লাখ ২৯ কোটি টাকা কর পরবর্তী মুনাফা অর্জন করেছে এবং শেয়ার প্রতি আয় ৫০ লাখ ১১ টাকা হওয়ায় কোম্পানির পরিচালনা পর্ষদ ও কর্মীদের ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও