কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:২৪, শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কেন্টাইল ব্যাংক কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ারে একটি অত্যাধুনিক ‘সিআরএম বুথ’ উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, মতিউল হাসান আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

এই ‘সিআরএম বুথ’ থেকে ব্যাংকের গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে মুহূর্তেই গ্রাহকের হিসাবে ক্রেডিট হয়ে যাবে। এছাড়া, গ্রাহকরা এই বুথ থেকে বিভিন্ন সেবা যেমন মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ড পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তন এবং মিনি স্টেটমেন্ট গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক (প্রশাসন) ড. মোঃ ফয়জুর রহমান ফারুকী, যুগ্ম পরিচালক (শাখা কার্যক্রম) মোঃ শামসুল আলম, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসাইন; এসইভিপি শাহ্ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, এসভিপি ও হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share This Article

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা