বাংলাদেশকে ৩ হাজার ৭৬০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৫, বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৪ মাঘ ১৪৩০

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩ হাজার ৭৬০ কোটি টাকা ঋণ দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত প্রকল্পটির ব্যয় প্রায় ৪ হাজার ৯৮৮ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১ হাজার ২৩৮ কোটি ও প্রকল্প ঋণ ১ হাজার ৭৬০ কোটি টাকা প্রায়।

কাদের বলেন, প্রকল্পটির সহায়তাকারী পরামর্শক নিয়োগের কার্যক্রম চলমান। এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বানের মাধ্যমে পাওয়া প্রস্তাবসমূহ মূল্যায়ন করে সংক্ষিপ্ত তালিকা অনুমোদনের জন্য বিশ্বব্যাংকের কাছ পাঠানো হয়েছে। ইনডিভিজুয়াল প্রকিউরমেন্ট কনসালটেন্ট অ্যান্ড সোশ্যাল স্পেশালিস্ট নিয়োগ কার্যক্রমও সম্পন্ন হওয়ার পথে।

তিনি জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ ও ডিজিএইচএসের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

তিনি আরও জানান, প্রকল্পটির আওতায় নিরাপদ সড়ক করিডোর বাস্তবায়ন, পুলিশ ট্রেনিং সেন্টার নির্মাণ ও ক্রাশ ডাটাবেজ সিস্টেম আধুনিকীকরণ, ভেহিকল পরিদর্শন কার্যক্রম আধুনিকীকরণ, পেশাদার ড্রাইভারদের জন্য ট্রেনিং ও তিনটি হাসপাতালে (মুগদা, টাঙ্গাইল এবং বগুড়া) ট্রমা সেন্টার আধুনিকীকরণ করা হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন