বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:০১, শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২০ মাঘ ১৪৩০

আগামী মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ। ওইদিনই শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছবে।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লঙ্কানদের এবারের বাংলাদেশ সফর শুরু হব । আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে। ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকাল ৩ টায়।

এরপর চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৩ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রিতে।

ফাইনাল ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। গত ১১ বছরের ইতিহাসে এই প্রথম এত তাড়াতাড়ি ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল আবার সিলেটে ফিরবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ মার্চ, চায়ের দেশ খ্যাত সিলেট নগরীতে। দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগামে যাবে দুই দল। সিরিজের শেষ টেস্টটি হবে আগামী ৩০ মার্চ।

ঢাকার শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর থেকে এই প্রথম টেস্ট সিরিজের কোনো ম্যাচের আয়োজন করা হচ্ছে না এখানে। কেননা, এই সময়ে শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী দল। প্রথমবারের মতো সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অসিরা।

রমজান মাস চলাকালে সিরিজগুলো অনুষ্ঠিত হবে। গত বছরও রমজান মাসে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও