বিপিএলে ফিরছেন শোয়েব মালিক

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৮, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১৮ মাঘ ১৪৩০

তৃতীয় বিয়ে, এক ওভারে তিনটি নো বল তারপর তিন ম্যাচ খেলে বিপিএল ছেড়ে ছুটিতে যাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছিল পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে নিয়ে। তখনই জানা গিয়েছিল চলমান টুর্নামেন্টে আর খেলতে দেখা যাবে না মালিককে। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও ওঠে।

যদিও ফরচুন বরিশালের মালিক পক্ষ এবং মালিক দুই জনই এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। এবার জানা গেল, নতুন আরেক খবর—ফের বরিশালের ক্যাম্পে ফিরছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। খেলবেন সিলেট পর্বের শেষ ম্যাচে।

বুধবার (৩১ জানুয়ারি) বরিশাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শোয়েবের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। ঐ বিজ্ঞপ্তি অনুসারে আগামী স্কোয়াডে যোগ দিবেন মালিক। এরপর সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে খেলবেন তিনি। 
এর আগে চলমান দশম বিপিএলের শুরু থেকেই বরিশালের সঙ্গে ছিলেন শোয়েব মালিক। খেলেছেন প্রথম তিন ম্যাচ তবে সেখানে পারফরম্যান্সে নামের সুবিচার করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে অপরাজিত ১৭ রান। দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৫ রান। সবশেষ ম্যাচে ৭ রান করে আউট হন। এছাড়া প্রথম দুই ম্যাচে বোলিং করে নেন ১ উইকেট।

তবে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন নো বল করে আলোচনা সৃষ্টি করার পর আর তৃতীয় ম্যাচে বল হাতে দেখা যায়নি তাকে। এরপর তিনি পারিবারিক কাজে দু্বাই চলে যান ফ্রাঞ্চাইজিটির ক্যাম্প ছেড়ে।  এরপর সিলেট পর্বে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি ফিরে আসেননি।

বরিশাল তখন জানায়, চলমান মৌসুমে আর তিনি ফিরবেন না। সেই সময় তার শূন্য স্থান পূর্ণ করতে ফ্রাঞ্চাইজিটি দলে ভেড়ায় আরেক পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে। ইতিমধ্যে এই ব্যাটার খেলে ফেলেছেন দুটি ম্যাচ। আর দুই ম্যাচেই রান পেয়েছেন তিনি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও