ইতিহাসগড়া জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়ে যা বললেন তাইজুল

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪১, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথম কোনো টেস্ট ম্যাচে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল টাইগাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ১২ পয়েন্ট পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দাপুটে এই জয়ের ম্যাচে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শান্ত-মুশফিকরা। আর বল হাতে জয়ের গল্পে মূল নায়ক তাইজুল ইসলাম।

সিলেট টেস্টে জয়ের মঞ্চ আগেই এঁকে রেখেছিল টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে শুরু পূর্ণতা দেওয়া বাকি ছিল। চতুর্থ দিনে টাইগারদের স্পিন ঘূর্ণিতে ১১৩ রানেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। এতে করে ২১৯ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনের খেলা শুরু করে ব্ল্যাক-ক্যাপসরা।

অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ উইকেট। শেষ দিনে নাঈমের এক আর তাইজুলের দুই উইকেটে ১৮১ রানেই গুটিয়ে যায় কিউইরা। দুই ইনিংস মিলিয়ে কিউই ব্যাটারদের যম ছিলেন তাইজুল। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন এই স্পিনার। এতে ম্যাচসেরার পুরস্কার তার হাতেই উঠেছে।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তাইজুল বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট পাওয়ায় প্রেরণা আরও বাড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে তুলে নেওয়া জয় দলের মানসিকতাকে ঠিক রাখবে। দলের সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এ জন্য সবাইকে ধন্যবাদ।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও