চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:১৫, রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭ মাঘ ১৪৩০
ভারত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বিপিএল শুরুর আগে লন্ডনেও গিয়েছিলেন চিকিৎসকের শরণাপন্ন হতে। তবে সাকিবের চোখের সমস্যার সমাধান হয়নি।
এবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব। ফলে অনির্দিষ্টকালের জন্য এই অলরাউন্ডারকে পাচ্ছে না রংপুরের ফ্র্যাঞ্চাইজিটি। তবে আশা করা যাচ্ছে চিকিৎসা শেষে সিলেট পর্বে আবারও দেখা যেতে পারে সাকিবকে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই চোখের সমস্যায় ভুগছে সাকিব। বিশেষজ্ঞ পরামর্শের জন্য বিসিবির তত্ত্বাবধানে কাল সিঙ্গাপুর যাচ্ছে।’
গেল বিশ্বকাপ থেকেই চোখের সমস্যা ভুগছেন সাকিব। বিপিএলের আগে চিকিৎসার জন্য ছুটে গিয়েছিল যুক্তরাজ্যেও। তবে এখনও এই সমস্যা বয়ে বেড়াচ্ছেন তিনি। নিয়মিত চিকিৎসকের সঙ্গে সাকিবের কথা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন সোহান।