অবসর নিলেন বিশ্বকাপজয়ী ৪ উইন্ডিজ ক্রিকেটার

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:১৫, শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৫ মাঘ ১৪৩০

অস্ট্রেলিয়াকে ২০১৬ সালে পরাজিত করে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সোনালি ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আনিসা মোহাম্মদ, শাকেরা সেলমান, কিসিয়া নাইট ও কিশোনা নাইট। একসঙ্গে দেশকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার পর ক্রিকেটকে থেকেও বিদায়ও নিলেন একসঙ্গেই।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছেন বিশ্বকাপজয়ী দলের ৪ ক্রিকেটার।

তাদের মধ্যে সফল ছিলেন আনিসা মোহাম্মদ। নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১৪১টি ওয়ানডে ও ১১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। মোট ৩০৫টি উইকেট শিকার করেছেন অফ স্পিনার আনিসা। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়া ক্রিকেটারদের একজন এই ক্যারিবিয়ান নারী।

উইন্ডিজের সাবেক সহ-অধিনায়ক শাকেরা সেলমানের ২০০৮ সালে ক্রিকেটে অভিষেক হয়েছিল। ১০০ ওয়ানডে ম্যাচে ৮২টি উইকেট শিকার করেন। এ ছাড়া ৯৬ টি-টোয়েন্টিতে ৫১টি উইকেট নেন সেলমান।

কিসিয়া ও কিশোনা নাইট দুজন যমজ বোন হিসেবে ২০১৬ সালে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েন। ২০১১ সালে উইন্ডিজের হয়ে খেলা শুরু করেন কিসিয়া নাইট। বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার ছিলেন কিসিয়া। ৮৭ ওয়ানডেতে ১৩২৭ রান এবং ৭০ টি-টোয়েন্টি ম্যাচে ৮০১ রান সংগ্রহ করেছেন এই বাঁহাতি ব্যাটার।

এ ছাড়া নারী টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫টি ডিসমিসাল ও ৪টি স্টাম্পিংয়ের রেকর্ড কিসিয়ার দখলে।

২০১৩ সালে অভিষেক ক্যারিবিয়ানদের হয়ে অভিষেক হয়েছিল কিশোনা নাইটের। ৫১টি ওয়ানডে ক্যারিয়ারে ৮৫১ রান সংগ্রহ করেন তিনি।

এ ছাড়া ৫৫টি টি-টোয়েন্টিতে ৫৪৬ রানের মালিক কিশোনা। দেশের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন ৩১ বছর বয়সী যমজ বোন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও