মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সংকোচনমূলক মুদ্রানীতি

  আকিব মাহমুদ
  প্রকাশিতঃ রাত ০১:১১, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৪ মাঘ ১৪৩০
মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর আবদুর রউফ তালুকদার
মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর আবদুর রউফ তালুকদার
  • বাড়লো সুদের হার, কমলো বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আর বিনিময় হার নির্ধারণে নতুন পদ্ধতি
  • মূল্যস্ফীতি কাক্ষিত পর্যায়ে নামিয়ে আনা, উচ্চহারের খেলাপিতে লাগাম টানা এবং ব্যাংকসহ আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করার তিন চ্যালেঞ্জ অগ্রাধিকার পাচ্ছে নতুন মুদ্রানীতিতে


দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। এজন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আবারও সেই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়িয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের শেষ ছয় মাসের জন্য সংকোচনমূলক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে সরকারের গড় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ শতাংশ থাকলেও থাকলেও নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক তা ধরেছে ৭ দশমিক ৫ শতাংশ। সুদহার ছাড়াও নতুন মুদ্রানীতিতে কমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আর বিনিময় হার নির্ধারণে নতুন পদ্ধতিতে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আবদুর রউফ তালুকদার।
তিনি জানান, বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বাংলাদেশ ব্যাংকের প্রধান চ্যালেঞ্জ। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সরকারকেও সহযোগীতা করতে হবে। এজন্য নতুন অর্থমন্ত্রীর সাথে যোগাযোগ করে অর্থনীতির বাইরের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়তা চান তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। এতে ব্যাংকগুলোতে তারল্য সংকট আরও বাড়বে। এজন্য বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০০ বেসিস পয়েন্ট কামনো হয়েছে। অর্থবছরের প্রথম মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিলো ১১ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়াবে ১০ শতাংশে। এছাড়া বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি প্রয়োগের ঘোষণাও দিয়েছেন গভর্নর।
মুদ্রানীতির খসড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান। এসময় তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতি কাক্ষিত পর্যায়ে নামিয়ে আনা, উচ্চহারের খেলাপিতে লাগাম টানা এবং ব্যাংকসহ আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করার তিন চ্যালেঞ্জ অগ্রাধিকার পাচ্ছে নতুন মুদ্রানীতিতে।
মূল্যস্ফীতির লাগাম টানতে বাজারে অর্থের জোগান কমানোর দিকে হাটছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নীতি সুদহার আবারও বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছেন।
নতুন মুদ্রানীতিতে, রেপো রেট বা নীতি সুদ হার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত নভেম্বর মাসে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাত দশমিক ৭৫ শতাংশ করেছিল বাংলাদেশ ব্যাংক। 
এবার বিশেষ রেপো সুদহারে (স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি-এসএলএফ) নীতি সুদহার করিডোরের উর্ধ্বসীমা ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে, বর্তমানে তা ৯ দশমিক ৭৫ শতাংশ। পাশাপাশি সুদহার করিডোরের নিম্নসীমা রিভার্স রোপো সুদহার (স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি-এসডিএফ) বিদ্যমান ৫ দশমিক ৭৫ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে ছয় শতাংশ করা হয়েছে। 
নীতি সুদহারের ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার মধ্যে ব্যবধান ২০০ শতাংশ পয়েন্ট থেকে কমিয়ে ১৫০ শতাংশ পয়েন্টে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ নীতি সুদহার ৮ শতাংশের সঙ্গে সর্বোচ্চ ১৫০ বেসিস পয়েন্ট যোগ করে এসএলএফ সুদহার ও নিচে ১৫০ বেসিস পয়েন্ট বিয়োগ করে এসডিএফ সুদহার নির্ধারণ করা হবে।
গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতি সহয়তার ফলে ফাইন্যান্সিয়াল একাউন্টের ঘাটতি কমে আসবে। ডলার আসা কমে যাওয়া দেশে তারল্য সংকট দেখা দিয়েছে। গত তিন অর্থবছরে অর্থনীতি থেকে ২৮ বিলিয়ন ডলার তুলে নেওয়া হয়েছে। তারল্য সংকটের কারণে ইসলামী ধারার ব্যাংকগুলো ধার করছে। পাশাপাশি প্রতি কার্যদিবসে অন্যান্য ব্যাংকগুলোও ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ধার নিচ্ছে। 
তিনি বলেন, নন-পারফর্মিং লোনের বিষয়ে একটি রোড় ম্যাপ করা হয়েছে। এই রোড়ম্যাপের আলোকে সামনের দিনগুলোতে কাজ চলমান থাকবে। বাংলাদেশ ব্যাংকের চিহ্নিত খারাপ ব্যাংকগুলো পরবর্তীতে আর খারপ হয়নি। আর্থিক খাতের সুশাসনের জন্য বেশ কিছু উদ্যোন নিয়েছি। কাজের এই ধারা অব্যাহত থাকবে।
এসময় চট্টগ্রাম ভিত্তিক একটি গ্রুপের হাতে থাকা ইসলামী ধারার পাঁচটি ব্যাংকের সংকটময় পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি গভর্নর বলেন, ইসলামী ব্যাংকগুলোর কাঠামোতে সমস্যা ছিলো। সেখানে তারল্য সংকট হয়েছে অন্য কারণে, তাদের সুকুক বন্ড রয়েছে মোট ইসলামী ব্যাংকের দুই শতাংশ। অন্য ব্যাংকগুলোও তারল্য সংকট ছিল। তবে তাদের বন্ডে বিনিয়োগ থাকায় তারা ওই বন্ডের বিনিময়ে ধার করতে পারছে। এজন্য ইসলামী ব্যাংকের সংকট কাটাতে নতুন করে নীতিমালা করা হচ্ছে বলেও অবহিত করেন তিনি।
আর্থিক খাতের দুর্বলতা বিষয়ে তিনি বলেন, আমরা আগেই দুর্বল ব্যাংকগুলোকে চিহ্নিত করেছিলাম। এটা বলতে পারি দুর্বল ব্যাংকগুলো আর খারাপের দিকে যায়। দেশের ৫২ বছরের ইতিহাসে কোন ব্যাংক বন্ধ হয়নি, হবেও না। তবে ওই দুর্বল ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে সময় লাগে। তারা খারাপের দিকে যায়নি আর দুর্বলতা কাটিয়ে উঠবে।
বর্তমানে দেশে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪১ শতাংশে, যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুনের মধ্যে তা ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের। পাশাপাশি ব্যাংকিং খাত ভুগছে ব্যাপক তারল্য সংকটে। এমন এক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতিতে এসব পদক্ষেপ গ্রহণ করেছে।
সাধারণত বাজারে টাকার সরবরাহ বাড়িয়ে বা কমিয়ে বাজারে টাকার যোগান নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আগের মুদ্রানীতি থেকে এরকম মুদ্রা সরবরাহ নীতির বদলে সুদহার ভিত্তিক নীতি নেয়া হয়েছিলো। অর্থাৎ সুদের হার বাড়িয়ে বা কমিয়ে বাজারে মুদ্রার যোগান নিয়ন্ত্রণ করা হচ্ছে। মুদ্রা সরবরাহের এই নীতি এবারও বহাল রয়েছে।
সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে গভর্নর বলেন, আগের মুদ্রানীতিতে নেওয়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে এই সময়ের মধ্যে অনেক বেশি বাড়েনি। সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটু সময়ের প্রয়োজন হয়। কারণ এই পদ্ধতিতে মূল্যস্ফীতি কমাতে বেশ সময় লেগে যায়। আগের চেয়ে না বাড়লেও গত নভেম্বর থেকে ক্রমাগত কমছে মূল্যস্ফীতি।
অপরদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে দেখা যায়, ২০২৪ সালের জুন মাসে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ। প্রথমার্ধের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিলো ১১ শতাংশ। কিন্তু কোনো মাসেই এই খাতের লক্ষ্য পুরণ করতে পারেনি ব্যাংকগুলো। এমনকি অর্থবছরের প্রথম ছয় মাসের ৫ মাসই প্রবৃদ্ধি ছিলো এক অঙ্কের ঘরে। শুধুমাত্র গত অক্টোবরে প্রবৃদ্ধি বেড়ে ১০ দশমিক শূন্য ৯ শতাংশ হয়েছিলো। এছাড়া দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে সরকারি খাতের ঋণপ্রবাহ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ দশমিক ৮ শতাংশ। 
বাংলাদেশ ব্যাংক জানায়, এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি মুদ্রা বিনিময় হারের চাপ এবং সরকারের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রয়াজনীয় অর্থের সরবরাহ নিশ্চিত নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতাকে কেন্দ্র করে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, নন পারফর্মিং লোন এবং জ্বালানি তেলের দামে অস্থিরতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন মুদ্রানীতিতে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি ব্যবহারের চিন্তা করা হচ্ছে। তবে এ পদ্ধতিতে ডলারের বিনিময় হার কত হবে, তা বলা হয়নি। পরে তা জানানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।
মুদ্রানীতির ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভনর কাজী ছাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাছের ও নুরুন নাহার, নির্বাহী পরিচালক খোরশেদ আলম, এজাজুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন