ইন্টারনেট ব্যাংকিংয়ে নির্বাচনী হাওয়া

  বিশেষ প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৯:০৬, সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ১ মাঘ ১৪৩০

আগে এক ব্যাংকের চেক অন্য ব্যাংক গ্রহণ করত না। পরে চেক গ্রহণ করলেও সেই টাকা জমা হতে বেশ কয়েক দিন সময় লেগে যেত। আবার টাকা পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিস ব্যবসাও ছিল জমজমাট। কেনাকাটা ও লেনদেনের পুরোটাই হতো নগদ টাকায়। তবে ২০২০ সালে করোনা ভাইরাস সবকিছুই উল্টে দিয়েছে। ওই সময় দেশের ব্যাংক ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহারের বিপ্লব শুরু হয়। আর বিদায়ী বছরের শেষ দিতে হঠাৎ ঘরে বসে টাকা লেনদেনের সংখ্যা ও পরিমাণ বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ইন্টারনেট ব্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, তথ্য প্রযুক্তির বিকাশের কারণে দেশের ইন্টারনেট ব্যাংকিংয়ের বিস্তার ঘটছে। সাম্প্রতিক সময়ে তা আরও বেড়ে গেছে। এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে দেশের রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন। গত অক্টোবর থেকেই ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন অনেক বেড়ে গেছে। কারণ ওই মাসে বিএনপিসহ সমমনা দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে। ফলে গ্রাহকদের বড় একটা অংশ সশরীর ব্যাংকে যাওয়ার পরিবর্তে অনলাইন মাধ্যমকে বেছে নেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে এপ্রিল-সেপ্টেম্বর সময়ে প্রতি মাসের গড় লেনদেন ছিল ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে গত জুলাই মাসে লেনদেনের পরিমাণ ছিলো ৪৬ হাজার ২৪৩ কোটি টাকা। আর নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৮৬৬ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৪ মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যবহার করে লেনদেন বেড়েছে ৭৯ দশমিক ১৯ শতাংশ। মূলত গত অক্টোবরে হঠাৎ করে লেনদেন ‍দ্বিগুণ হয়ে যায়, নভেম্বরেও অভ্যহত রয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, ‘গত অক্টোবর ও নভেম্বর মাসে দেশের রাজনৈতিক অবস্থা খারাপ ছিলো। গাড়িতে আগুনসহ নানা ধরণের নাশকতা হয়েছে। এ কারণে অনেক গ্রাহক সরাসরি ব্যাংকিং বা কেনাকাটা বাদ দিয়ে ইন্টারনেট ব্যাংকিং বা অলাইনে কেনাকাটা করেছেন। এ কারণে লেনদেন বেড়ে যেতে পারে।’ 
ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের গ্রোথ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অ্যাপসে প্রতিনিয়ত নতুন নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন। এরই মধ্যে অ্যাপসের গ্রাহক ৫ লাখ ছাড়িয়েছে। এখন মাসে ৮ হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে অ্যাপসে। গ্রাহক ও লেনদেন বাড়াতে নানা অফার দিয়েছি আমরা, যাতে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পায়। তবে লেনদেন বেড়ে যাওয়া আমাদের জন্য ভালো। আমরা চাই এটা অব্যহত থাকুক।’

ব্র্যাক ব্যাংকের অ্যাপস আস্থা দুই বছর ধরে বাজারে আছে। ব্যাংকটি নতুন করে সাজিয়েছে অ্যাপসটি। যাতে মিলছে আর্থিক সেবার পাশাপাশি আরও অনেক সুবিধা। ব্যাংকটি অ্যাপসে লেনদেনে কোনো মাশুল নিচ্ছে না।

তবে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘জানুয়ারিতে দেশের জাতীয় নির্বাচন ছিলো। এই সময় সাধারণত অপদর্শিত অর্থ লেনদেন বেড়ে যায়। নির্বাচনে রাজনৈতিক নেতা থেকে শুরু করে অন্যান্য পর্যায়ে অনেক ধরণের লেনদেন হয়। যা তারা ব্যাংকিং চ্যানেলে করতে চায় না। এ কারণে পাড়া মহল্লার মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য ইন্টারনেট ব্যাংকিংয়ের টুলসগুলো ব্যবহার করে। এখন দেখার বিষয় নির্বাচনের পর এই লেদদেন কতটুকু অব্যহত থাকে।’

দেশের ব্যাংকগুলোর মধ্যে অ্যাপসে সবচেয়ে বেশি লেনদেন হয় ইসলামী ব্যাংকের সেলফিন ও ইন্টারনেট মাধ্যমে। লেনদেনের প্রায় অর্ধেকই করেন ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। এরপর রয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংকের অ্যাপস নেক্সাস পে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ণ ব্যাংকের স্কাই ব্যাংকিং। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি স্মার্ট, ঢাকা ব্যাংকের গো অ্যাপসসহ আরও কয়েকটি ব্যাংকের অ্যাপসে ভালো গ্রাহক রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাইতে দেশে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকের পরিমাণ ছিলো ৭৪ লাখ ৪২ হাজার ৯৬৪জন। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লাখ ৭২ হাজার ৬৪৮ জন। আর জুলাইতে এসব গ্রাহক ৭৮ লাখ ৭ হাজার ১৭২টি লেনদেন করেছেন। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ লাখ ৪৭ হাজার ২৪০টিতে। অর্থাৎ ৫ মাসের ব্যবধানে গ্রাহক ও লেদেন দুটোই বেড়েছে।

একসময় কেনাকাটা ও লেনদেনের পুরোটাই হতো নগদ টাকায়। পরিষেবা বিল পরিশোধের জন্যও ব্যাংকগুলোতে লাইন লেগে থাকত। মোবাইলে টাকা রিচার্জ করতেও প্রতিটি বাজার ও মহল্লায় ছিল একাধিক দোকান। কিন্তু ব্যাংকিং লেনদেনে এখন যুক্ত হয়েছে প্রযুক্তি। বাড়ছে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসনির্ভর ব্যাংকিং সেবা। বর্তমানে দেশের প্রায় ৮০ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণ করছেন।

ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসগুলোর মাধ্যমে হিসাবের স্থিতি জানা, যেকোনো ব্যাংকে টাকা স্থানান্তর, পরিষেবা বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টিকিট কেনা, কার্ডের বিল পরিশোধ, মাসিক সঞ্চয় হিসাবে টাকা জমাসহ নানা সুবিধা পাওয়া যায়।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন