ফিলিপসের আউটে চাপে নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৪:০৫, শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
নাঈম হাসানের বলটি ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন গ্লেন ফিলিপস। টার্নের জন্য ব্যাটে খেলতে পারেননি তিনি। প্যাডে আঘাত করলে জোরাল আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।
অন্তিম সময়ে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ১ চারে ১২ রান করে ফেরেন ফিলিপস।
তার বিদায়ে ড্যারিল মিচেলের সঙ্গে ২১ রানের জুটি ভাঙল। উইকেট নতুন ব্যাটসম্যান কাইল জেমিসন।