সংকটেও বেড়েছে অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৮, সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১৭ পৌষ ১৪৩০

ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্যের উপর ভিত্তি করে দেশের অনেক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। ২০২৩ সালের শেষ ছয় মাসে তুলনামূলক ব্যাংক ব্যবসা বেড়েছে বলে মত ব্যাংকারদের। তাই সার্বিকভাবে হিসাব করলে দেখা যায় ১২ মাসে মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের। দেশের ব্যাংকগুলোর আয়ের বড় একটি অংশ আসে বৈদেশিক বাণিজ্য থেকে। ২০২৩ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশের প্রায় সব ব্যাংকেরই মুনাফার এ উৎস সংকুচিত হয়েছিল। তাছাড়া তারল্য সংকটের কারণে ব্যাংকগুলোর তহবিল সংগ্রহ ব্যয় (কস্ট অব ফান্ড) আগের তুলনায় বেড়ে যায়। ফলে আগের ছয় মাসে কমলেও জুলাই থেকে ডিসেম্বরে ব্যাংকের পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে।

তবে পরিচালন মুনাফাই একটি ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে, তা-ই হচ্ছে পরিচালন মুনাফা। আর পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ,সঞ্চিতি, করপোরেট কর বাদ দিলে যা থাকে, তা-ই হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা থেকেই লভ্যাংশ দেয় তালিকাভুক্ত ব্যাংক। শুধু পরিচালন মুনাফা দেখে বিনিয়োগ না করতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের প্রতি গত বছর আহ্বান জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের মুনাফা বৃদ্ধি পেয়েছে ৫৬০ শতাংশ। কারণ ২০২৩ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৭০০ কোটি টাকা। কিন্তু এক বছর আগে (২০২২) তা ছিল ১০৬ কোটি। ঋণ আদায় বৃদ্ধি পাওয়ার কারণে এক বছরের ব্যবধানে ৫৯৪ কোটি টাকার পরিচালন মুনাফা বেড়েছে রূপালীর। সদ্য সমাপ্ত বছরে রাষ্ট্রায়ত্বা জনতা ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে এক হাজার ২৩ কোটি টাকা। তবে আগের বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৯২৮ কোটি টাকা।

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ১৩৫ কোটি টাকা। কারণ ২০২২ সালে ব্যাংকটির মোট পরিচালন মুনাফা ছিল দুই হাজার ৬৪৬ কোটি টাকা। তবে এবছর ২০২৩ সালে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে দুই হাজার ৭৮১ কোটি টাকায়। ২০২৩ সালে ৪৫৫ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে ইউনিয়ন ব্যাংক। আগের বছর ব্যাংকটির মুনাফ হয়েছিল ৪১৫ কোটি টাকা। আলোচ্য সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের লাভ হয়েছে ৬০০ কোটি টাকা। কিন্তু এক বছর আগে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৫২০ কোটি টাকা। 

বিদায়ী বছরে পরিচালন মুনাফায় করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আলোচিত সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৭৪২ কোটি টাকা। আগের বছর যা ছিলো ৭০৫ কোটি টাকা। একই সমেয় মেঘনা ব্যাংকের পরিচালর মুনাফা ৭৫ কোটি থেকে ১৬৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।

২০২৩ সালে পরিচালন মুনাফা বেড়েছে পূবালী ব্যাংকে। ব্যাংকটি আলোচিত সময়ে মুনাফা করেছে ১ হাজার ৭৫৬ কোটি টাকা। আগের বছর ব্যাংকটির মুনাফা ছিলো ১ হাজার ১৩৩ কোটি টাকা। একই তালিকায় রয়েছে মধুমতি ব্যাংক। ব্যাংকটির চলতি বছরের মুনাফার পরিমাণ ২২২ কোটি টাকা।

আলোচিত সময়ে মুনাফা বেড়েছে রাষ্ট্রায়ত্ব সোনালী ও অগ্রণী ব্যাংকেরও। এছাড়া মুনাফা বৃদ্ধির তালিকায় আছে সিটি, প্রাইম, ইস্টার্ন, আইএফআইসি, ইউসিবি, প্রিমিয়ারসহ অধিকাংশ ব্যাংকের।

লোকসানে না গেলেও পরিচালন মুনাফা কমেছে মার্কেন্টাইল ব্যাংকের। ব্যাংকটি ২০২৩ সালে পরিচালন মুনাফা করেছে ৫৪৫ কোটি টাকা। আগের বছর মুনাফা ছিলো ৮৪৫ কোটি টাকা। আর রাষ্ট্রের অর্থে গঠিত বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে গত বছরের সমান। এই সময় ব্যাংকটির পরিচালন মুনাফা ২৫ কোটি টাকা।

একই সাথে কিছুকিছু ব্যাংকের পরিচালন ব্যয়ে লোকসানও হয়েছে। এই তালিকায় রয়েছে রাষ্ট্রের বিশেষায়িত কৃষি ব্যাংক। ব্যাংকটির চলতি বছর লোকসানের পরিমাণ ৭৪৯ কোটি টাকা। আগের বছর লোকসান ছিলো ৫৬১ কোটি টাকা। যদিও বছরের শেষ দিকে ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক লোকসান কমাতে ১০০ দিনের একটি কার্যক্রম গঠন করে। এতে ব্যাংকটি শেষ ৫ মাসে মুনাফা করেছে ১২৪ কোটি টাকা। এছাড়া ব্যাংকটি ১ বছরে লোকসানি শাখা কমিয়েছে ৮৬টি।

এছাড়া লোকসানের তালিকায় আছে রাষ্ট্রের অর্থায়নে ঘটিত বেসিক ব্যাংক। গত বছর ব্যাংকটি লোকসান ছিলো ১২৭ কোটি টাকা। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি টাকার বেশি।

এসব বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সব ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে বিষয়টা এরকম নয়। কেননা ২০২১ সালে দেশে করোনার ভয়াবহতা বিরাজ করেছে। এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক নীতি সহায়তায় বেশকিছু ছাড় দিয়েছে। ২০১৯ সালে পরিশোধ না করলেও কোন ঋণই খেলাপী করা হয়নি। ২০২০ সালে ২৫ শতাংশ পরিশোধে খেলাপী না করার নির্দেশ দেয়া হয়। এসব ছাড়ের ফলে অধিকাংশ ব্যাংকই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করেনি। এখন সেই সুবিধা না থাকলেও গত কয়েকবছরে অনেক খেলাপি ঋণ বিশেষ সুবিধায় নিয়মিত করা হয়েছে। যার কারণে প্রভিশন রাখতে হয়নি। তাছাড়া এবছর ঋণের সর্বোচ্চ সীমা উঠিয়ি দিয়েছে বাংলাদেশে ব্যাংক। বৈদেশিক মু্দ্রার সংকটের মধ্যেও যাদের হাতে ডলার ছিল তারা ভালোই ব্যবসা করেছে। তাই ওইসব ব্যাংকের মুনাফা বেড়েছে। তবে যারা ডলার সংকটে তার খুব একটা সুবিধা করতে পারেনি। কারণ তারা এখনও অন্য ব্যাংকের কাছে ডলারের জন্য অনুরোধ করছে।

প্রসঙ্গত, পরিচালন মুনাফা বৃদ্ধি সবচেয়ে বড় অন্তরায় খেলাপি ঋণ। কারণ কোনো ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধি পেলে প্রভিশন বেশি রাখতে হয়। তাই ব্যবসা বাড়লেও খেলাপিতে খেয়ে ফেলে সেই মুনাফা। বিশ্লেষকদের মতে, ব্যাংকগুলোর বর্তমান দুরবস্থার পেছনে মূলত ব্যবস্থাপনার ত্রুটি এবং দুর্নীতি-অনিয়ম দায়ী। ব্যাংকিং খাতে জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ খাতের সংকট নিরসনে প্রশাসনিক ও আইনি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বটে, তবে পরিস্থিতি যে পর্যায়ে নেমেছে, তাতে সংকট থেকে উত্তরণের জন্য সাধারণ পদক্ষেপে কাজ হবে বলে মনে হয় না।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রথমত রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন এবং পরিচালনা পর্ষদ গঠন বন্ধ করতে হবে। এ খাতে শৃঙ্খলা ফেরাতে হলে অনিয়ম দেখাশোনার জন্য একটি শক্তিশালী কমিশন গঠন এবং অর্থঋণ আদালতকে আরও শক্তিশালী করা দরকার। প্রয়োজনে আর্থিক অনিয়মের বিচারের জন্য বিচার ট্রাইব্যুনালে দ্রুত আপিল নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি প্রশাসনিক ও আইনি সংস্কারের মাধ্যমে এ খাতকে সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা হলে আমানতকারীদের স্বার্থরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতির জন্য তা সুফল বয়ে আনবে বলে আশা করা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৫ লাখ ৬৫ হাজার ১৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এটি মোট বিতরণ ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ। এটি গত বছরের (সেপ্টেম্বর-২০২২) একই সময়ের চেয়ে ২১ হাজার কোটি টাকা বেশি। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ফটো

দেশে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংক

ঋণ বিতরণে পিছিয়ে ১২ ব্যাংক

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে নিউলাইন ক্লোথিংস

ছবি: সংগৃহীত

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফান্ডের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগৃহীত

মেঘনা পেট্রোলিয়ামের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত

দেশে রপ্তানি আয়ে সুবাতাস, বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ

ছবি: সংগৃহীত

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন