ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার

  ক্রীড়া ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০৪, সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১৭ পৌষ ১৪৩০

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজই ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ সিরিজ। সিডনি টেস্ট খেলেই সাদা পোশাক তুলে রাখবেন বলে জানিয়েছিলেন তিনি। তার আগেই সীমিত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার।

ওয়ানডে ক্রিকেট্রে অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না তাকে। সিডনিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সোমবার (০১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানান, তিনি আর দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলবেন না। টেস্ট থেকেও আগেই বিদায়ের ঘোষণা দিয়েছেন। ফলে এখন শুধু টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যাবে তাকে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার।

সম্মেলনে ওয়ার্নার শেষে বলেন, অবশ্যই আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। ব্যাপারটা আমি বিশ্বকাপজুড়েই বলে আসছিলাম। এর মধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতলাম, যেটা অনেক বড় অর্জন। সুতরাং, আজ আমি দুটি সংস্করণ থেকেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। যা আমাকে বিশ্বজুড়ে লিগ খেলার সুযোগ করে দেবে। তার এই অবসরের ফলে দলে নতুনদের সুযোগ হবে এবং সেটা দলের জন্যেই ভালো।  

তিনি বলেন, আমার অবসর ওয়ানডে দলকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। আমি জানি সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। সামনের দুই বছর আমি যদি ভালো ক্রিকেট খেলি এবং দলের কাউকে দরকার হয়, তবে আমি থাকব।

তার কথায়, ওয়ানডেতে ওয়ার্নারের সর্বশেষ ম্যাচ হয়ে থাকলো গত বছরের ১৯ নভেম্বর আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনাল। যে ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছে নিজেদের ইতিহাসে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি, ওয়ার্নার শিরোপার স্বাদ পেয়েছেন দ্বিতীয়বার।

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৯ সালে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের।এক যুগের বেশি সময়ে খেলেছেন ১৬১টি ওয়ানডে, যেখানে ৪৫.৩০ গড়ে করেছেন ৬ হাজার ৯৩২ রান। রানের দিক থেকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এ সংস্করণে ২২টি শতক আছে তার, এদিক থেকে তার উপরে এবং প্রথম স্থানে আছেন রিকি পন্টিং (৩০)।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও